ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-03-2024 08:06:42 am

ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়ে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেন, অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করবো।


১ মার্চ, শুক্রবার বেলা সোয়া ১১টায় রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এসব কথা বলেন।


রেলপথ মন্ত্রী বলেন, ইতিমধ্যে ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিগগিরই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানোর যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।


রেলে লোকবল নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, চালক ও স্টেশনমাস্টার নিয়োগের জন্য ইতোমধ্যে লিখিত পরীক্ষা নেয়া হয়েছে। যারা ভালো করবে তাদেরকে নিয়োগ দেয়ার মাধ্যমে বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।


এসময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে রাজবাড়ী সার্কিট হাউসে রেলমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

Tag
আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৩ ঘন্টা ৪৯ মিনিট আগে