মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

অনুদানের ৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরন করলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি

মৌলভীবাজারের কমলগঞ্জে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৯ রোগীকে অনুদানের  ৫০ হাজার টাকা করে ৪ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরন করলেন কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।


উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কমলগঞ্জ এর আয়োজনে শনিবার (২ মার্চ) সকাল ১১ টায় শ্রীমঙ্গল শহরের মিশন রোডস্থ মন্ত্রীর নিজ বাসভবনে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ চেক বিতরন উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জয়নাল আবেদীন। কমলগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার আজাদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান প্রমুখ।

সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেস্টনীর আওতায় ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত কমলগঞ্জ উপজেলার ৯ রোগীর মাঝে এসব চেক বিতরন করা হয়।
Tag
আরও খবর