শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2024 09:09:52 am

বিশ্ব বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম কমানোর প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদন পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলতি সপ্তাহেই জ্বালানি তেলের দাম সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নসরুল হামিদ বলেন, সামনে গরমের সময় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। জ্বালানি দাম সাশ্রয়ী করা হবে। এই সপ্তাহেই জ্বালানি ডাইনামিক প্রাইসিং পদ্ধতিতে জ্বালানির দাম নির্ধারণ করা হবে। বিশ্ব বাজারের তেলের দাম বিবেচনা করে দাম নির্ধারণ করা হবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া গেছে। এ সপ্তাহেই প্রজ্ঞাপন হবে। এর আগে, গত ৩ মার্চ জ্বালানি তেলের দাম কমানোর আভাস দিয়েছিলেন নসরুল হামিদ। ২০২১ সালের নভেম্বর থেকে পরের বছর আগস্ট পর্যন্ত তিন দফা দাম সমন্বয় হয় জ্বালানি তেলের। এতে প্রতি লিটার ডিজেল–কেরোসিনের দাম বাড়ে ৪৪ টাকা বা ৬৭ শতাংশ পর্যন্ত। ২০২২ সালের শেষদিকে জ্বালানি তেলের দাম বাজারভিত্তিক করার পরামর্শ দেয় আইএমএফ। তখন থেকেই সরকার নীতিমালা তৈরির পথে হাঁটছে। বর্তমানে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ১০৯ টাকা। আর পেট্রল ১২৫ টাকা এবং অকটেন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

আরও খবর
6aa7a3538506b-140926013339.webp
একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প

১ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে








6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

৩৬ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে