মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

ভরিপ্রতি স্বর্ণের দাম বাড়ল ২২১৭ টাকা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2024 01:32:07 pm

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। ভালো মানের স্বর্ণের দাম প্রতি গ্রাম ৯ হাজার ৪৯০ টাকা থেকে বেড়ে ৯ হাজার ৬৮০ টাকা ঘোষণা করেছে বাজুস। গ্রামপ্রতি বেড়েছে ১৯০ টাকা। সে হিসেবে এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা। যার আগের দাম ছিল ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকা। ভরিপ্রতি বেড়েছে ২২১৭ টাকা।


৬ মার্চ, বুধবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে, যা বৃহস্পতিবার (৭ মার্চ) থেকে কার্যকর হবে।


জুয়েলার্স সমিতির তথ্যানুযায়ী, আগামীকাল থেকে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার দাম ভরিপ্রতি ২ হাজার ২১৭ টাকা বৃদ্ধি পেয়ে ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা হবে। আর প্রতি ভরি ২১ ক্যারেট সোনা ২ হাজার ৯৯ টাকা বেড়ে বিক্রি হবে ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকায়।


এ ছাড়া বাজুস ১৮ ক্যারেট সোনার দাম ভরিতে ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়েছে। তাতে এই মানের সোনার নতুন দাম হবে ভরিতে ৯২ হাজার ৩৭৯ টাকা। এ ছাড়া প্রতি ভরি সনাতন পদ্ধতির সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পেয়ে ৭৬ হাজার ৯৮২ টাকায় পৌঁছাবে। তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে।


দাম কমানোর আগে আজ পর্যন্ত দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা ১ লাখ ১০ হাজার ৬৯১ টাকায়, ২১ ক্যারেট সোনা ১ লাখ ৫ হাজার ৬৭৬ টাকায়, ১৮ ক্যারেট ৯০ হাজার ৫৭১ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা ৭৫ হাজার ৪৬৬ টাকায় বিক্রি হয়েছে।


আরও খবর