ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

অবশেষে ন্যাটোতে যোগ দিল সুইডেন

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 12:30:50 am

প্রায় দুই বছরের অপেক্ষার পর উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) নতুন সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে সুইডেন।


৭ মার্চ, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সামরিক জোটে যোগদানের প্রক্রিয়া শেষ করে দেশটি।


সিএনএন জানিয়েছে, গত দুই বছর ধরে আলাপ-আলোচনার পর ৩২তম দেশ হিসেবে ন্যাটোর সদস্যপদ পেয়েছে সুইডেন।


ন্যাটোতে যোগদানের পর সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘ঐক্য ও সংহতি সুইডেনের জন্য আলোকবর্তিকা হিসেবে কাজ করবে।’


মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, ‘যারা অপেক্ষা করে, তারা ভালো কিছুই পায়। আমাদের প্রতিরক্ষা জোট এখন যেকোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী ও বড়। 


এ বিষয়ে ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছেন, সুইডেন তাদের ‘সক্ষম সশস্ত্র বাহিনী এবং প্রথম শ্রেণির প্রতিরক্ষা শিল্প’ নিয়ে ন্যাটোতে যোগ দিয়েছে। ফলে এই জোট আরও শক্তিশালী ও নিরাপদ হয়েছে।


এর আগে, আরেক স্ক্যান্ডিনেভিয়ান দেশ ফিনল্যান্ড ৩১তম দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয়। দেশ দুটির সঙ্গে রাশিয়ার ১ হাজার ৩৪০ কিলোমিটার সীমান্ত। চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই তারা ন্যাটোতে যোগ দিল। মূলত, পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে রাশিয়াকে চাপে রাখার জন্য সুইডেন ও ফিনল্যান্ডের মতো দেশগুলোকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

Tag
আরও খবর






6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৭ দিন ৪ ঘন্টা ৫১ মিনিট আগে