ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

ছয় সহযোগীসহ দুদকের কাঠগড়ায় সুশান্ত পাল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-03-2024 05:33:58 pm

কক্সবাজারে কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট অফিসের সাবেক ডেপুটি কমিশনার সুশান্ত পালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে উঠে আসা অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ১৮ ফেব্রুয়ারি সুশান্ত পালকে অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে সংস্থাটি।

দুদকের একজন উপ-সহকারী পরিচালককে সদস্য করে অনুসন্ধান দল গঠন করা হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তার সহকারী যাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তারা হলেন- রাজস্ব-কর্মকর্তা সব্যসাচী শিকদার, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জসিম উদ্দিন, আনিসুল করিম, সৈয়দ আবু রাসেল, মো. আলাউদ্দিন ও তৌফিক আহমেদ।

সুশান্ত পাল ও তার এ ছয় সহযোগীর বিরুদ্ধে অভিযোগ, তারা কক্সবাজারের নামিদামি হোটেল-রেস্টুরেন্টের রাজস্ব রেয়াতের মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ করেছেন। একই সঙ্গে সরকারকে বছরে কয়েকশ কোটি টাকা রাজস্ব বঞ্চিত করেছেন।

এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২০২০ সালে একটি অভিযান পরিচালনা করে দুদক। ওই অভিযানে হোটেল মালিকদের রাজস্ব ফাঁকির প্রমাণ পায় সংস্থাটি। এর ভিত্তিতে দুদকের গোয়েন্দা বিভাগ অভিযোগ অনুসন্ধানে নামে।

দুদকের এক প্রতিবেদন থেকে জানা যায়, কক্সবাজারে চার শতাধিক হোটেল-রেস্টুরেন্ট রয়েছে। অন্তত ৩০টি হোটেল-রেস্টুরেন্ট ও জাহাজের রাজস্ব ফাঁকির আলামত খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন। পরে এ বিষয়ে কমিশন থেকে একটি অনুসন্ধান দল গঠন করা হয়।

দুদক প্রধান কার্যালয়ের তদন্তসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ১৮ ফেব্রুয়ারি দুদক কর্মকর্তাদের প্রায় পৌনে এক ঘণ্টার জিজ্ঞাসাবাদে সুশান্ত পাল কোনো সদুত্তর দিতে পারেননি বলেও জানায় অনুসন্ধানসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা।

অভিযোগ বিষয়ে জানতে চাইলে সুশান্ত পাল গণমাধ্যমকে বলেন, এমন কোনো অভিযোগের বিষয়ে আমার জানা নেই। এটা অনেক আগের ঘটনা।’ দুদকের জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রশ্ন করা হলেও বিষয়টি তিনি ‘জানেন না’ বলে জানান।

সুশান্ত এখন কুষ্টিয়া কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেট অফিসের ডেপুটি কমিশনার হিসেবে কর্মরত আছেন। ৩০তম বিসিএস পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন সুশান্ত পাল। ফেসবুকে তার অনুসারী প্রায় দুই মিলিয়ন। চাকরিপ্রত্যাশীদের কাছে ব্যাপক জনপ্রিয় তিনি।

Tag
আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৪ ঘন্টা ৩৬ মিনিট আগে