তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

গাজায় ত্রাণবন্দর নির্মাণের মার্কিন প্রস্তাব একটি তামাশা: জাতিসংঘ বিশেষজ্ঞ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 09-03-2024 04:52:23 am

গাজায় ত্রাণ নেয়ার জন্যে অস্থায়ী বন্দর নির্মাাণের পরিকল্পনা মার্কিন দর্শকদের জন্যে একটি তামাশাপূর্ণ নাটক এবং এ দিয়ে গণঅনাহার দূর করা সম্ভব হবে না। জাতিসংঘের একজন মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞ শুক্রবার এ কথা বলেছেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে এ পরিকল্পনার কথা ঘোষণা করেন। তিনি অবরুদ্ধ গাজায় আরো ত্রান পাঠানোর সুযোগ দিতে ইসরাইলের প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি ফিলিস্তিনী সংগঠন হামাসের বিরুদ্ধে চালানো ইসরাইলের অভিযানকেও সমর্থন করেন।
কংগ্রেসকে বাইডেন বলেন, একটি জেটি নির্মাণের মাধ্যমে গাজায় আরো মানবিক সহায়তা পাঠানো সম্ভব হবে।
কিন্তু তার এ পরিকল্পনা নাকচ করে দিয়ে জাতিসংঘের খাদ্য বিষয়ক বিশেষ প্রতিবেদক মাইকেল ফাখরি বলেছেন, কেউ নৌ জেটির কথা বলেনি। না ফিলিস্তিনী জনগণ, না মানবাধিকার বিষয়ক ত্রাণ কমিউনিটির কেউ।
তিনি বলেছেন,  কোন জেটি কিংবা আকাশ থেকে ত্রাণ ফেলা বাড়িয়েও ক্ষুধা ও দুর্ভিক্ষ এড়ানো সম্ভব হবে না।
ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের এ উদ্যোগকে তিনি অযৌক্তিক, নিষ্ঠুর ও তামাশা বলে বর্ণনা করেছেন।
উল্লেখ্য, গাজায় ইসরাইলের অব্যাহত হামলার কারণে সেখানে দুর্ভিক্ষ অনিবার্য বলে একাধিকবার সতর্ক করেছে জাতিসংঘ।
ফাখরি বলেছেন, এ মুহুর্তে গাজার প্রতিটি লোক ক্ষুধার্ত।
এদিকে গাজায় ইসরাইলের চলমান হামলায় এ পর্যন্ত ৩০ হাজার ৮৭৮ জন নিহত হয়েছে। এদের অধিকাংশ নারী ও শিশু।

Tag
আরও খবর