বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বঙ্গবন্ধু সংক্রান্ত গোপন নথি প্রকাশের সাথে সংশ্লিষ্ট এসবি কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 03:37:06 am

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাজধানীর সরকারি বাসভবন গণভবনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত গোয়েন্দা শাখার গোপন নথি’ প্রকাশের সাথে সংশ্লিষ্ট স্পেশাল ব্রাঞ্চের (এসবি) কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার বলেন, ‘প্রধানমন্ত্রী এই প্রকাশনায় তাদের অক্লান্ত পরিশ্রম এবং মেধার স্বীকৃতি দিতে তাদের সাথে সাক্ষাতের এই ব্যবস্থা করেছেন।’ এ কাজে এসবির ২২ জন সদস্য সংশ্লিষ্ট ছিলেন এবং তাদের মধ্যে ২০ জন সাক্ষাতে উপস্থিত ছিলেন।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মাহবুব হোসেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সমন্বয়ক ও কিউরেটর ড. মো. নজরুল ইসলাম খান এসময় উপস্থিত ছিলেন।
এসব গোপন নথি হলো পাকিস্তান আমলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশ সম্পর্কে গোয়েন্দা শাখার প্রতিবেদনের একটি সংগ্রহ। ১০ বছরেরও বেশি সময় আগে, এই বইগুলো প্রকাশের প্রক্রিয়া শুরু হয়ে ২০২৪ সালে শেষ হয়। হাক্কানি পাবলিশার্স এই প্রকাশনার সমস্ত খন্ড প্রকাশ করেছে।

আরও খবর






6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩৫ দিন ৬ ঘন্টা ২৭ মিনিট আগে