তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী উৎসবমুখর পরিবেশে হাতিয়ায় ফারিয়ার নির্বাচন অনুষ্ঠিত বরিশালের দক্ষিণ চকবাজার ও ফজলুল হক এভিনিউয়ে বিসিসির মোবাইল কোর্ট অভিযান সাংবাদিক আলিফ হত্যা: বিচার ও নিরাপত্তার দাবিতে চৌদ্দগ্রামে মানববন্ধন আজ প্রাক্তনকে ক্ষমা করার দিন পীরগাছায় নেকমামুদ আপডেট পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ তবকপুর বাজার আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত উলিপুরে কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির উদ্যোগের মা সমাবেশ অনুষ্ঠিত দুর্গোৎসব: পূজার আড়ালে যে মানবতার পাঠ জয়পুরহাটে পূজামণ্ডপ পরিদর্শনে এসআরবি-৫ অধিনায়ক, নিরাপত্তায় বিশেষ নজর দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

লা লিগা ওসাসুনাকে হারিয়ে দ্বিতীয় স্থানে ফিরে এসেছে জিরোনা, কাডিজের কাছে হেরে গেছে এ্যাথলেটিকো

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2024 10:08:34 am

 ওসাসুনাকে ২-০ গোলে পরাজিত করে লা লিগা টেবিলের দ্বিতীয় স্থানে ফিরে এসেছে জিরোনা। এদিকে কাডিজের কাছে হতাশাজনক পরাজয়ে আবারো পয়েন্ট হারিয়েছে এ্যাথলটিকো মাদ্রিদ।
ঘরের মাঠ মন্টিলিভিতে ১৩ মিনিটে ক্রিস্টিয়ান পর্তু ও ম্যাচের শেষ ভাবে সাভিনহোর গোলে জিরোনার জয় নিশ্চিত হয়। এই জয়ে বার্সেলোনাকে এক পয়েন্টে পিছনে ফেলে লিডার রিয়াল মাদ্রিদের পরের স্থানে উঠে এসেছে জিরোনা। ১০ম স্থানে থাকা ওসাসুনার বিপক্ষে জিরোনা শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে। তারই ধারাবাহিকতায় ১৩ মিনিটের গোলও পায়। ভিক্টর টিসিয়ানকোভের চতুর পাসে বক্সের মধ্যে ফাঁকায় দাঁড়ানো পর্তু প্রথম সুযোগেই বল জালে জড়ান। বিরতির পর তিন মিনিটের মধ্যে টিসিয়ানকোভ দ্বিতীয় এ্যাসিস্ট করেছিলেন। কিন্তু আরটেম ডোভিকের ভুল ফিনিশিংয়ে ব্যবধান বাড়েনি। জিরোনার হয়ে এরপর হতাশ করেন ডিলে ব্লাইন্ড। মাত্র ১২ গজ দুর থেকে তার শটটি ওসাসুনার রক্ষনভাগ ব্লক করে দেয়। এরপর ৮৫ মিনিটে সাভিনহো আর কোন ভুল করেননি। যদিও ফাউলের কারনে তার এই গোলটি বাতিল করা হয়। পরের মিনিটেই আবারো বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুন করেন এই ব্রাজিলিয়ান। এ্যালেক্স গার্সিয়ার ব্যাকহিলে বাম পায়ের দারুন ফিনিশিংয়ে সাভিনহো জিরোনা শিবিরে স্বস্তি ফেরান।
এদিকে দিনের শুরুতে দিয়েগো সিমিওনের দলকে লজ্জা দিয়েছে নীচু সারির দল কাডিজ। রিয়াল বেটিস থেকে ধারে খেলতে আসা স্প্যানিশ এ্যাটাকার জুনামির দুই অর্ধের দুই গোলে ১৮তম স্থানে থাকা কাডিজের ২-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়। এবারের মৌসুমে এনিয়ে সাত ম্যাচে পরাজিত হলো এ্যাথলেটিকো। এই তিন পয়েন্ট রেলিগেশন লড়াইয়ে থাকা কাডিজকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে।
এ্যাথলেটিকো কোচ সিমিওনে বলেছেন, ‘আজ ম্যাচের শুরুটা ভাল হয়েছিল। সকলের মধ্যে একটি গতি লক্ষ্য করা গেছে। কিন্তু প্রথম বিপদজনক পরিস্থিতিতেই কাডিজ গোল পেয়ে যায়। তারপর থেকেই পুরো দলের চেহারা পাল্টে যায়। ধীরে ধীরে পরিস্থিতিও পাল্টাতে শুরু করে।’
এ্যাথলেটিকোর এবারের মৌসুম বেশ কিছু ঘটনায় বিঘিœত হয়েছে। ফর্মহীনতায় থাকা দলটি কোপা ডেল রে’র সেমিফাইনালের দুই লেগেই এ্যাথলেটিকো বিলবাওয়ের কাছে পরাজিত হয়ে বিদায় নিয়েছে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর প্রথম লেগে ইন্টার মিলানের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে বিদায়র শঙ্কায় রয়েছে।  
স্প্যানিশ স্ট্রাইকার জুনামি ২৪ মিনিটে বক্সের ভিতর অনেকটা ফাঁকায় থেকে দারুন এক ফিনিশিংয়ে কাডিজকে এগিয়ে দেন। এরপর ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন। প্রথমার্ধে কোন দলই তেমন কোন ভাল আক্রমন করতে পারেনি। রুবেন সোবরিনোর বাম পায়ের ক্রসে জুনামি হেডের সাহায্যে গোল করে ডেডলক ভাঙ্গেন। ম্যাচে ফিরে আসার তাগিদে সিমিওনে বিরতির পর পরিবর্তিত দল নিয়ে মাঠে নামেন। এ সময় তিনি অভিজ্ঞ দুই মিডফিল্ডার সাউল নিগুয়েজ ও রডরিগো ডি পলের সাথে মেমফিস ডিপেকেও বদলী বেঞ্চে পাঠিয়ে দেন। আবারো জুনামির গোলেই দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুন হয়। জাভি হার্নান্দেজের লম্বা পাস থেকে করা ভলি ধরার সাধ্য ছিলনা এ্যাথলেটিকো গোলরক্ষক ইয়ান ওবলাকের।
এই জয়ে কাডিজ সেফটি জোনের কাছাকাছি পৌঁছে গেছে। ১৭তম স্থানে থাকা সেল্টা ভিগোর থেকে এখন তারা মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে।
 আরেক ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও তলানির দ্বিতীয় দল গ্রানাডাকে  শেষ পর্যন্ত ৩-২ গোলে পরাজিত করেছে রিয়াল সোসিয়েদাদ। এর আগে ঘরের মাঠে গেতাফেকে ১-০ গোলে পরাজিত করে টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া।

Tag
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৯ দিন ৬ ঘন্টা ৩২ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩২ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে