মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

শ্রীমঙ্গলে লোকালয় থেকে আবারও একটি অজগর উদ্ধার, পরে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত

মৌলভীবাজারে শ্রীমঙ্গলে আবারও খাবারের সন্ধানে লোকালয়ে নেমে আসা একটি অজগর উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

রোববার (১০ মার্চ)  বেলা ২.৩০টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা-বাগান এলাকা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।


বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, রবিবার বেলা আড়াইটার দিকে খবর পাই শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের খাইছড়া চা বাগানের চেরাগ নামে এক ব্যক্তির সবজির বাগানে পেছনে একটি অজগর সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। পরে অক্ষত অবস্থায় ওই এলাকা থেকে সাপটিকে উদ্ধার করে  বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ে হস্তান্তর করা হয়। 

স্বপন দেব সজল আরও জানান, বিভিন্ন সময় খাবারের সন্ধানে পার্শ্ববর্তী লাউয়াছড়া বন থেকে অজগরসহ বিভিন্ন বন্যপ্রাণীরা লোকালয়ে বেরিয়ে আসছে। গত ৯ মার্চ সকাল সাড়ে ১১টায় শহরের মৌলভীবাজার রোডস্থ খাই বনে মাছ ধরার খাদ (গর্ত) থেকে একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, আজ দুপুরে খাইছড়া চা বাগান এলাকা থেকে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।  এছাড়াও গতকালও একটি অজগর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপটিকে বিকেলে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে দেয়া হয়েছে বলেও বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান।

Tag
আরও খবর