মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

রমজানের আগেই পাটগ্রামে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে খেজুর

ছবি: রমজানের আগেই পাটগ্রামে অস্থির খেজুরের বাজার।

রমজান মাস এখনও শুরু হয়নি। তার আগেই গত দুই সপ্তাহের ব্যবধানে লালমনিরহাটের পাটগ্রামে খেজুরের দাম গত বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। আমদানিকারক ও ব্যবসায়ীরা বলছেন, শুল্ক ও করহার বৃদ্ধি, টাকার বিপরীতে ডলারের বিনিময় হার বৃদ্ধি এবং ঋণপত্র জটিলতার কারণে এ বছর খেজুরের দাম বেড়েছে। তবে ক্রেতারা বলছেন, সিন্ডিকেটের কারণে খেজুরের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে। উপজেলার পূর্ব বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে জামিল খেজুর কেজিপ্রতি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগে ছিল ১৬০ টাকা। জাহিদি জাতের খেজুর ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে , যা গত দুই সপ্তাহ আগে ছিল ৩০০ টাকা। দাবাস জাতের খেজুর প্রতিকেজি ৪৫০ টাকার দরে বিক্রি হচ্ছে, যা গত দুই সপ্তাহ আগে ছিল ২৫০ টাকা। মরিয়ম জাতের খেজুর বিক্রি হচ্ছে প্রতিকেজি ১ হাজার ৩০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৯০০ টাকা কেজি। আজওয়া খেজুর প্রতিকেজি ১ হাজার ১০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৯০০ টাকা। এ ছাড়াও খুরমা বাদামি রংয়ের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ৮০০ টাকায় যা গত দুই সপ্তাহে আগে ছিল ৫২০ থেকে ৫০০ টাকায়। খুরমা কালো রংয়ের প্রতিকেজি খেজুর বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৭০০ টাকা। নূর খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৫৫০ টাকা কেজি। মাশরুম জাতের খেজুর প্রতিকেজি বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা, যা গত দুই সপ্তাহ আগে ছিল ৭০০ টাকা। পাটগ্রাম বাজারের রসুলগঞ্জ ফল ভান্ডারের স্বত্তাধিকারী নওশাদ আলী বলেন, ‘এবারে রমজানের আগেই মোকামে প্রতি জাতের খেজুরের দাম বেড়েছে। কোনোটিতে সর্বনি¤œ ৩০ টাকা হতে ৫ শ টাকা বৃদ্ধি পেয়েছে। খুচরা বিক্রিতে এ দর বৃদ্ধি প্রভাব ফেলেছে। এতে সাধারণ ক্রেতা ও পাইকারী দোকানদারেরা হিমসিম খাচ্ছে।’ পাটগ্রাম পূর্ব বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আজিনুর রহমান আজিম খবরের কাগজকে বলেন, ‘রমজানের আগেই সব ধরনের খেজুরের বেড়েছে। এতে সকল ক্রেতারা বিপাকে পড়েছে। বিগত বছরের রোজা মাসের চেয়ে এবারে খেজুরসহ অন্যান্য ফলের দাম বেশ চড়া। বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ীদেরকে আন্তরিক হওয়া প্রয়োজন।’ খেজুর কিনতে আসা ক্রেতা নুরুজ্জামান বলেন, ‘রমজানে খেজুর রাখতেই হয়, কিন্তু সেই খেজুরের দাম নাগালের বাইরে। দাবাস খেজুরের দাম প্রায় দ্বিগুন হয়েছে। ৪৮০ টাকা দরে এককেজি কিনেছি। দর কম হলে সবার জন্য সুবিধা হত। আমরা সবাই সিন্ডিকেটের নিকট জিম্মি।’ এ ব্যাপারে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম বলেন, ‘বাজারে খেজুরের দাম চড়া এটা জেনেছি। সরকার নির্ধারিত দামের চেয়ে কেউ বেশি দামে বিক্রয় করলে, সে ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাজার মনিটরিং করা হবে।’

আরও খবর