জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ

চট্টগ্রামে অসহায় নারী , পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা অনুষ্ঠিত

চট্টগ্রামে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি স্বাস্থ্যসেবা বক্তারা


চট্টগ্রাম নগরীর কর্ণেলহাটে দিনভর ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ করেছে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন। 

২১ অক্টোবর (শুক্রবার) সকালে কর্ণেলহাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুরু হয় এ আয়োজনে বিশেষজ্ঞ,  দন্ত , মেডিসিনসহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।

  এ ক্যাম্পে প্রায় দুইশ রোগিকে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজনীতিবীদ মনোয়ার উল আলম নোবেল, প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল। উদ্বোধন করেন বনফুল এন্ড কোম্পানীর জিএম মো. আমানুল আলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি এইচ এম ওসমান গণি চৌধুরী, সমাজসেবক এসএম জিয়া উদ্দীন শোভন , ডা. তারিকুল ইসলাম এবং কাট্টলী নুরুল হক চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাকির হোসেন।

অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন আকবরশাহ থানা সভাপতি শামীম হোসেন বিপ্লবের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ফয়সাল খাঁন সাদিক, হাসান মুরাদ চৌধুরী  প্রমুখ। চিকিৎসাসেবা দেন ইসলামী ব্যাংক হাসপাতালের ভারপ্রাপ্ত সুপারিন্টেন্ডেন্ট ডা. মো. ইদ্রিস উল্লাহ ভুঁইয়া, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ডা. মো. তারিকুল ইসলাম, দন্ত চিকিৎসক  এনায়েত হোসেন প্রমুখ। 

আরও খবর