আউশের আবাদ ও উৎপাদন বাড়াতে ৬৪ কোটি ১৫ লাখ টাকার প্রণোদনা দেয়া হবে। সারা দেশের ৯ লাখ ৪০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এ প্রণোদনার আওতায় বিনামূল্যে বীজ ও সার পাবেন।
উচ্চফলনশীল আউশ ধানের উৎপাদন বাড়াতে এ প্রণোদনার আওতায় একজন কৃষক এক বিঘা জমিতে চাষের জন্য প্রয়োজনীয় ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে পাবেন। অধিক ফলনশীল ব্রিধান ৪৮, ব্রিধান ৮২, ব্রিধান ৮৫, ব্রিধান ৯৮, বিনাধান ১৯ ও বিনাধান ২১ এর বীজ দেয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত থেকে এ প্রণোদনা প্রদান করা হচ্ছে। এ সংক্রান্ত সরকারি আদেশ ইতিমধ্যে জারি হয়েছে। মাঠ পর্যায়ে শীঘ্রই এসব প্রণোদনা বিতরণ কার্যক্রম শুরু হবে।
২ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
১১ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১২ দিন ১৩ ঘন্টা ২১ মিনিট আগে
১৩ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
১৪ দিন ১ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে