চলতি নভেম্বরের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার পাঠিয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতি ডলার ১২৩ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২০ হাজার ৮১১ কোটি টাকার বেশি।
রবিবার (১৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, নভেম্বরের প্রথম দিন থেকে শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত দেশে ১৬৯ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত— তিনদিনেই ১৬ কোটি ৬০ লাখ ডলার এসেছে। যেখানে গত বছরের একই সময়ে দেশে ১৪৭ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।
সবমিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে মোট প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ১ হাজার ৩১৫ কোটি ৭০ লাখ ডলার। যেখানে আগের অর্থবছরের একই সময়ে দেশে ১ হাজার ১৬২ কোটি ৮০ লাখ ডলার এসেছিল। বছর ব্যবধানে এই হিসাবে রেমিট্যান্স প্রবৃদ্ধির হার ১৩ দশমিক ১ শতাংশ।
৮ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ১ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৬ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ৩৭ মিনিট আগে
১০ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ দিন ৭ ঘন্টা ১৪ মিনিট আগে
২১ দিন ১৬ ঘন্টা ৪৫ মিনিট আগে