হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার সরকারি খরচে ১ হাজার জুলাই যোদ্ধাকে মালয়েশিয়ায় পাঠানো হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী ১৪ দিনে এল ২০ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানিয়াপড়া ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত জাবিপ্রবিতে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ মাদক, ইভটিজ ও বাল্যবিবাহ বিরোধী বার্তা নিয়ে শ্যামনগর আশালতা বিদ্যালয়ে অফিসার ইনচার্জ সাংবাদিকদের ‘জেলে ঢুকিয়ে দেওয়ার’ হুমকি দেওয়া সেই ভূমি নায়েবকে শোকজ আশাশুনিতে জলবায়ু ন্যায়বিচার এবং অধিকার সুরক্ষার দাবীতে মানববন্ধন ইসলামপুরের জিয়া খালের মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির নভেম্বর মাসের সভা অনুষ্ঠিত পীরগাছায় আসন্ন এসএসসি ও দাখিল পরীক্ষার্থী ব্যাচ-২০২৭ এর ওরিয়েন্টেশন ক্লাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের নতুন কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী পীরগাছায় ৫০-৬০ বছরের পুরোনো রাস্তা বন্ধের অভিযোগ, দুর্ভোগে ৩৫-৪০ পরিবার মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে দূরবর্তী সতর্কতা সংকেত কুতুবদিয়া নামকরণের ইতিহাস বর্ণাঢ্য আয়োজনে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড সম্পন্ন সৌদি আরবের রিয়াদে ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথিরা লোহাগাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

হরমুজে মাইনের আঘাতে ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 15-11-2026 10:03:44 pm

বিশ্ব জ্বালানি সরবরাহের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে সমুদ্রের মাইনের আঘাতে দুটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর জাহাজ দুটিতে আগুন ধরে যায় এবং এর মধ্যে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত জ্বালানি তেলবোঝাই একটি বিশাল সুপারট্যাংকার সাগরে ডুবে গেছে। 


রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের একটি নিষিদ্ধ জলসীমায় চলাচলের সময় তেলবাহী ট্যাংকার দুটি পানির নিচে থাকা সমুদ্রের মাইনে সজোরে আঘাত হানে। এর ফলে জাহাজ দুটিতে পরপর ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।


ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইএসএনএ জানিয়েছে, দুর্ঘটনার শিকার জাহাজগুলোর মধ্যে একটি ছিল অতিকায় সুপারট্যাংকার, যাতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল মজুত ছিল। বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের তীব্রতায় ট্যাংকারটি ভারসাম্য হারিয়ে পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় তলিয়ে যায়।


এদিকে সাগরে ডুবে যাওয়া সুপারট্যাংকারটির ভাসমান ধ্বংসাবশেষের সঙ্গে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়াতে ওই অঞ্চলে মাছ ধরতে যাওয়া জেলে ও নৌযানগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আইআরজিসি। তবে দুর্ঘটনার শিকার দ্বিতীয় তেলবাহী ট্যাংকারটির বর্তমান অবস্থান, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা এই ঘটনায় কোনো নাবিক হতাহত হয়েছেন কি না, সে বিষয়ে এখন পর্যন্ত বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।


সূত্র: আল জাজিরা

আরও খবর







6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১৬ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে