আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। দেশটির সীমান্তবর্তী এলাকার একাধিক সেনা চৌকি ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের দক্ষিণ ওয়াজিরিস্তান ও পারাচিনার জেলা-সংলগ্ন এলাকায় এসব হামলা চালানো হয়।
নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।
এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় আফগান তালেবানের বেশ কয়েকটি ঘাঁটি ও সামরিক স্থাপনা ধ্বংস করেছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর আঙ্গুর আড্ডায় কাবুল সরকারের কর্মীদের ‘বিনা উসকানিতে’ গুলি চালানোর জবাবে পাকিস্তানের সেনাবাহিনী এ পাল্টা হামলা চালিয়েছে। হামলার পর আফগান তালেবান সদস্যরা তাদের ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় আফগান তালেবান সদস্যদের মধ্যে একাধিক হতাহতের খবরও পাওয়া গেছে বলে দাবি করেছে সূত্রটি।
এর আগে নিরাপত্তা সূত্র জানিয়েছিল, দক্ষিণ ওয়াজিরিস্তানের আঙ্গুর আড্ডা এলাকায় বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালানো হয়। এ জবাবে বুধবার (২৮ অক্টোবর) নিরাপত্তা বাহিনী আফগান তালেবানের একাধিক চৌকি ধ্বংস করেছে। ওই হামলায় একজন নিহত হয়। একই পরিবারের পাঁচ সদস্য আহত হয়েছিলেন।
লোয়ার সাউথ ওয়াজিরিস্তানের ডেপুটি কমিশনার জানিয়েছিলেন, আফগান তালেবান বাহিনী আঙ্গুর আড্ডা বাজার ও আশপাশের আবাসিক এলাকায় বিনা উসকানিতে গুলি চালায়। একটি মর্টার শেল আঘাত হানলে একজন বেসামরিক নাগরিক নিহত হন। এচাড়া পাঁচজন আহত হন। কয়েকটি দোকানও ক্ষতিগ্রস্ত হয়।
তিনি আরও বলেন, সীমান্তে মোতায়েন পাকিস্তানি বাহিনী ওই হামলার কার্যকর ও জোরালো জবাব দিচ্ছে।
নিরাপত্তা সূত্রের দাবি, পাকিস্তানের সেনাবাহিনী দ্রুত পাল্টা জবাব দিয়ে সীমান্তের ওপারে আফগান তালেবানের বেশ কয়েকটি চেকপোস্ট ধ্বংস করেছে।
আঙ্গুর আড্ডা সেক্টরে বারবার আন্তসীমান্ত সহিংসতার ঘটনা ঘটছে। নিরাপত্তা সূত্র ও স্থানীয় কর্তৃপক্ষের মতে, এপ্রিলের শেষ দিকে সীমান্তের ওপার থেকে চালানো মর্টার হামলায় দক্ষিণ ওয়াজিরিস্তানে কয়েকজন বেসামরিক নাগরিক আহত হন এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। এর জবাবে পাকিস্তানি বাহিনী আফগান তালেবানের অবস্থানগুলোকে লক্ষ্যবস্তু করে।
১ ঘন্টা ৩২ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ৮ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৯ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৪৮ মিনিট আগে