মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া সদরের ২ নম্বর ওয়ার্ডের পুরাতন থানার বরকত আলী পাড়ার বাসিন্দা, এলাকার সর্বজনপরিচিত ও সবার প্রিয় মুখ হাফেজ মকছুদুর রহমান আর নেই। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন, পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ সৃষ্টি হয়। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কাছে পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে তিনি সবার স্মৃতিতে বেঁচে থাকবেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন একজন আপনজনকে হারানোর পাশাপাশি এলাকাবাসী হারিয়েছে পরিচিত এক মুখ।
এদিকে, হাফেজ মকছুদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন লোহাগাড়া উপজেলা যুবদলের সদস্যসচিব রাশেদুল হক। এক শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি মহান আল্লাহর কাছে মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।
শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে ছমদিয়া আশরাফুল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, স্থানীয় মুসল্লি, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে। শোকাহত পরিবারের সদস্যরা তাঁর রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন।
১ ঘন্টা ২৮ মিনিট আগে
২ ঘন্টা ১০ মিনিট আগে
৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫ ঘন্টা ৬ মিনিট আগে
৫ ঘন্টা ২৮ মিনিট আগে
৫ ঘন্টা ৩১ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮ ঘন্টা ৫৯ মিনিট আগে