চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের নতুন প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুনুর রশিদ চৌধুরী। তাকে ইউনিয়ন পরিষদ পরিচালনার জন্য আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) গোলাম মাইনউদ্দীন হাসান স্বাক্ষরিত আদেশে এ সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৩ ধারা এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের গত ১৯ অক্টোবর ২০২৬ তারিখের স্মারকের পরিপ্রেক্ষিতে এ আদেশ জারি করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ১নং বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-০১ ও ২নং ওয়ার্ডের সদস্য মামুনুর রশিদ চৌধুরীকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসকের সদয় অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
৭ ঘন্টা ২৮ মিনিট আগে
৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১০ ঘন্টা ৫৯ মিনিট আগে
১২ ঘন্টা ১১ মিনিট আগে
১২ ঘন্টা ৩২ মিনিট আগে
১৫ ঘন্টা ১৪ মিনিট আগে
১৫ ঘন্টা ১৬ মিনিট আগে
১৫ ঘন্টা ১৭ মিনিট আগে