ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ

শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ 

 শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং আদিবাসী জনগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও অধিকার সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার বিষয়ক সচেতনতামূলক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার আয়োজনে বৃহস্পতিবার(২৯ অক্টোবর) বেলা ১২টায়  উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিদ্যালয়ের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক জি এম মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রণজিৎ কুমার বর্মন, সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, শিক্ষক লিপিকা রায়,ভবসিন্ধু বৈদ্য, কো-অর্ডিনেটর অলক কুমার পাল প্রমুখ।  

 কমিউনিটি অর্গানাইজার মোমিনুর রহমানের পরিচালনায় বক্তারা বক্তব্যে বলেন পরিবেশকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষে মানুষে জাতি, বর্ণ ও সম্প্রদায়গত পার্থক্য থাকলেও বাংলাদেশের নাগরিক হিসেবে সবার অধিকার সমান। মুন্ডা, ঋষি, জেলে কিংবা কাহার—পরিচয় যাই হোক না কেন, প্রত্যেকেরই নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় পরিচয় নিয়ে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। 

অনুষ্ঠানে আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।  

ছবি- শ্যামনগরে  জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার  সচেতনতায়  কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।  




Tag
আরও খবর