সিরাজগঞ্জে ভুয়া এনএসআই পরিচয় দিয়ে প্রতারণা, হাসপাতাল থেকে আটক ইউআইটিএস সমাবর্তনে অব্যবস্থাপনা ও অনিয়মের অভিযোগ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকীতে বরিশালে সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত বারোমারীতে শুরু ঐতিহ্যবাহী ফাতেমা রাণীর তীর্থোৎসব, দেশজুড়ে আসছেন পুণ্যার্থীরা ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ আদমদীঘিতে যুবদলের গাছের চারা ও দুস্থ্যদের মাঝে খাবার বিতরণ বড়হাতিয়ায় নতুন প্যানেল চেয়ারম্যান মামুনুর রশিদ সোনাইমুড়ীতে অস্ত্র তৈরির কারখানার সন্ধান: গ্রেপ্তার ১ ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান, শ্যালোমেশিন জব্দ

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিন জব্দ করা হয়। পাশাপাশি পাইপ ভাঙচুর এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মাচা ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।


বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের মহারশি নদীর ফাকরাবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানা-পুলিশ ও উপজেলা ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে মহারশি নদীর বালুমহাল ইজারা দেওয়া বন্ধ রেখেছে সরকার। তা সত্ত্বেও উপজেলার শালচূড়া, ফাকরাবাদ ও পাহাড়ি বিভিন্ন ঝর্না ও ছড়া থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ রয়েছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়া এবং পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।


অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি শ্যালোমেশিন জব্দ করা হয়। এ ছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে দেওয়া হয় এবং একটি মাচাসহ সংশ্লিষ্ট সরঞ্জাম গুঁড়িয়ে দেওয়া হয়।


অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক বলেন, “অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


স্থানীয়দের প্রত্যাশা, নিয়মিত অভিযান ও প্রশাসনের কঠোর নজরদারির মাধ্যমে মহারশি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হবে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।

Tag
আরও খবর