মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
কৃষিজমির মাটি কাটা, পরিবেশের জন্য ক্ষতিকর অবৈধ ইটভাটা পরিচালনা এবং এসব অনিয়মের প্রতিবাদ করায় স্থানীয়দের ওপর হামলার অভিযোগে চট্টগ্রামের লোহাগাড়ায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় অবৈধ কর্মকাণ্ড বন্ধ, হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিবিলা বৌদ্ধ বিহারসংলগ্ন এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে ‘বিবিবিলা পরিবেশ রক্ষা বাস্তবায়ন পরিষদ’।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা এবং কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি কেটে নেওয়ার ফলে পরিবেশের ভারসাম্য ও কৃষিজমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা মারাত্মক হুমকির মুখে পড়েছে। দীর্ঘদিন ধরে চলা এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ইউপি সদস্য মোহাম্মদ ওসমান গণিসহ স্থানীয় গ্রামবাসীর ওপর হামলার ঘটনাও ঘটেছে বলে তারা অভিযোগ করেন।
বক্তারা বলেন, কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় স্থানীয় মানুষের ন্যায়সংগত প্রতিবাদকে ভয়ভীতি কিংবা হামলার মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পরিবেশ ও জনস্বার্থবিরোধী এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তারা অবিলম্বে অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ, কৃষিজমির মাটি কাটা প্রতিরোধ এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে এলাকার পরিবেশ ও কৃষিসম্পদ রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন আয়োজকরা।
মানববন্ধনে স্থানীয় বাসিন্দা মো. ওসমান গণি, মো. কাইছার, মোস্তাফা কামাল, মো. বেলাল, গোলাম মোস্তাফা, মো. ফৌজুল কবির ও জানে আলমসহ অনেকে বক্তব্য রাখেন।
৭ ঘন্টা ৫২ মিনিট আগে
৮ ঘন্টা ৩৯ মিনিট আগে
১০ ঘন্টা ৫১ মিনিট আগে
১১ ঘন্টা ৪২ মিনিট আগে
১১ ঘন্টা ৪৭ মিনিট আগে
১১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১২ ঘন্টা ৫১ মিনিট আগে
১৩ ঘন্টা ১৬ মিনিট আগে