মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা

হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা

হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা

রিপন মজুমদার জেলা প্রতিনিধি নোয়াখালীঃ

নোয়াখালীর চাটখিলে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মীর হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলা তুলে নিতে স্বজনদের চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ময়নাতদন্ত শেষে মরদেহ দাফন করতে গেলেও বাধা দেওয়া হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে মরদেহ দাফনে বাধা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। এর আগে শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় শনিবার সকালে নিহতের ছেলে মো. আলমগীর বাদী হয়ে চাটখিল থানায় হত্যা মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করেছে।

নিহত মীর হোসেন একই গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে শিশুদের ফুটবল খেলার সময় এক নারীর গায়ে বল লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মীর হোসেন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শনিবার বিকেল সোয়া ৩টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের প্রস্তুতি নেওয়া হয়। তবে এ সময় স্থানীয় একটি পক্ষ দাফনে বাধা দেয় বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। হত্যা মামলা থেকে তাদের পরিবারের সদস্যদের নাম বাদ না দিলে মরদেহ দাফন করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। একই সঙ্গে মামলা তুলে নিতে নিহতের স্বজনদের বিভিন্নভাবে চাপ দেওয়া হয়। বিকেল ৫টা পর্যন্ত মরদেহ দাফন করা সম্ভব হয়নি।

চাটখিল থানার ওসি আব্দুল মোন্নাফ বলেন, দাফনে বাধা দেওয়ার সময় সেখানে পুলিশ ছিল। তবে পর্যাপ্ত পুলিশ সদস্য ছিলেন না। তিনি নিজেসহ অতিরিক্ত পুলিশ সদস্য নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে কী সমস্যা হয়েছে, তা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর