মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি

ছবি সংগৃহীত
পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি; তথ্যপ্রযুক্তির সহায়তায় মোংলা বন্দরকর্মীকে গ্রেপ্তার
‎
‎বাগেরহাটের মোংলায় পাঁচ বছর ছয় মাস বয়সী এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার একমাত্র পলাতক আসামিকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তি মোংলা বন্দর কর্তৃপক্ষের একজন কর্মচারী। ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েন তিনি।
‎
‎গ্রেপ্তার ব্যক্তির নাম ইয়ার মোহাম্মদ সমির (৪০)। বৃহস্পতিবার দিবাগত রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় সিলেটের দক্ষিণ সুরমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ অভিযানে এসআরবি-০৯, সিলেটের সদস্যরা সহযোগিতা করেন। পরে তাকে মোংলা থানায় নিয়ে আসা হয়।
‎
‎শনিবার (১৪ নভেম্বর) দুপুরে মোংলা থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
‎
‎পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিকেলে ভুক্তভোগী শিশু ও আসামির মেয়ে একই ভবনের তৃতীয় তলায় খেলাধুলা করছিল। এ সময় আসামির স্ত্রী পাশের একটি কক্ষে ঘুমিয়ে ছিলেন। সেই সুযোগে ইয়ার মোহাম্মদ সমির শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে নিজের শয়নকক্ষে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। আসামি ও শিশুটির পরিবার একই ভবনে বসবাস করত।
‎
‎ঘটনার পর শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে ২৬ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত তাকে মোংলা বন্দর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে ৩০ অক্টোবর রাতে শিশুটির বাবা মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
‎
‎মামলা দায়েরের পরপরই এলাকা ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত ইয়ার মোহাম্মদ সমির। এরপর থেকে তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে সিলেটে অভিযান চালানো হয়।
‎
‎ওসি মোহাম্মদ আতিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার বিষয়ে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তবে তার বিরুদ্ধে ঘটনার প্রাথমিক ও শক্ত প্রমাণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশের দাবি, দীর্ঘ অনুসন্ধান ও অভিযানের পর মামলার একমাত্র পলাতক আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

‎
আরও খবর