মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার


পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে মাদারীপুরের শিবচরে সচেতনতামূলক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন দেশ (DESH) ডেভেলপমেন্ট এফর্টস ফর সোসাইটি অ্যান্ড হিউম্যানিটি। এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীদের সঙ্গে নিজ হাতে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ ও শেখপুর বাজার এলাকায় এ কার্যক্রম পরিচালিত হয়।

পরিচ্ছন্নতা অভিযানে বিদ্যালয়ের চারপাশ এবং শেখপুর বাজারের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বাজারের ব্যবসায়ীদের নিজ নিজ দোকানের আশপাশ পরিষ্কার রাখা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার বিষয়ে সচেতন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নোংরা করা যাবে না। সবাইকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা শুধু প্রশাসন বা কোনো সংগঠনের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। এ ছাড়া পরিবেশ দূষণ রোধে পলিথিনের ব্যবহার পরিহার করার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।


দেশ সংগঠনের সভাপতি কাজী ওয়াহিদুজ্জামান ওসিমের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে বাজিতপুর হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী সাংবাদিক, এবং বাজিতপুর শেখপুর এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।


আয়োজকরা জানান, পরিচ্ছন্নতা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

Tag
আরও খবর