মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক।

লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। লাখাইয়ের হাট বাজারে ১০/২০ টাকার নোট নিয়ে নানা ভোগান্তি, দেশে কাগজের নোটের প্রচলন বেশি। এসব নোটের স্থায়িত্ব ছয় থেকে আট মাস হয়ে থাকে। এর মধ্যেই ছেঁড়া ও ময়লাযুক্ত হয়ে যায় গ্রাহকের কাছ থেকেই। এই সময়ের মধ্যেই ১০/২০ টাকার নোট ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। বর্তমানে মানুষের হাত, দোকানে ও ব্যাংকে ছেঁড়া-ফাটা ও পুরোনো ময়লা নোটের পাল্লা ভারী হচ্ছে। এতে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়ছেন নাগরিকরা। একদিকে চাহিদার তুলনায় ব্যাংকগুলোকে নতুন নোট দিতে পারছে না বাংলাদেশ ব্যাংক। অন্যদিকে, মানুষের হাতে থাকা প্রচুর ছেঁড়া-ফাটা ও পুরোনো ময়লা নোট নিয়ে দেখা দিয়াছে নানা ভোগান্তি। শুধু মানুষের হাতেই পুরোনো নোট নেই ব্যাংকগুলোও পুরোনো নোট দিচ্ছে ও নিচ্ছে। এমনকি এটিএম বুথ থেকে বের হচ্ছে পুরোনো নোট। এসব কারণে পুরোনো নোটে সয়লাব বাজার। বুল্লাবাজারের চা ব্যবসায়ী আলাউদ্দিন বলেন, ‘আমার খুচরা টাকার ব্যবসা করি, সারাদিন লেনাদেনায় রয়েছে কত সমস্যা। সরকারের কাছে দাবী দ্রুত নতুন নোট বাজারে ছাড়লে এ ভোগান্তি কমবে। সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে বর্তমানে প্রচুর পুরোনো ও জীর্ণ নোট রয়েছে। এসব নোট দিয়ে লেনদেন করতে গিয়ে প্রায়ই সমস্যায় পড়তে হচ্ছে। অল্প ছেঁড়া বা বেশি পুরোনো নোট অনেক দোকানদার নিতে চান না, ফলে মানুষের কাছে থাকা পুরোনো নোট নিয়ে ভোগান্তি আরও বেড়েছে। পকেটে টাকা আছে, কিন্তু বাজারে সওদা মিলছে না। কয়েক মাস ধরে এমন ভোগান্তির মুখে পড়ছেন লাখ লাখ মানুষ। কারণ, টাকাটা ছেঁড়া কিংবা ফাটা। ব্যবহারযোগ্য নোটের সংকটে সাধারণ মানুষের ভোগান্তি যখন চরমে, দীর্ঘদিন ধরে বাজারে চাহিদামতো নতুন নোটের সরবরাহ না থাকায়, হাতবদল হতে হতে জরাজীর্ণ হয়ে পড়েছে অধিকাংশ টাকা। ফলে এ পচা নোটের যন্ত্রণায় অতিষ্ঠ সাধারণ মানুষ। সব মিলিয়ে বাজারে নতুন নোটের সরবরাহ, পুরোনো নোট প্রত্যাহার, মুদ্রণ ব্যয় এবং কাঁচামালের ঘাটতি—সবকিছু মিলিয়ে জীর্ণ নোটের সমস্যা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, পর্যাপ্ত পরিমাণে নতুন নোট বাজারে সরবরাহ এবং পুরোনো নোট দ্রুত প্রত্যাহার করা গেলে সাধারণ মানুষের এই ভোগান্তি অনেকটাই কমানো সম্ভব।
Tag
আরও খবর