মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়

চট্টগ্রামের মিরসরাইয়ে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয়। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সৌজন্যে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। যুবরাজ বড়ুয়া ট্রাস্টের সভাপতি সমীর কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি বড়ুয়া। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আউয়াল চৌধুরী, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম জাকারিয়া ও সাবেক সদস্য সচিব মো. মাসুকুল আলম সোহান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ওলামা দলের আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা জমির উদ্দিন, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসেম ভূঁইয়া, সাবেক সভাপতি আব্দুল হাই, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিকসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য নুরুল আমিন বলেন, ‘আজ যারা সংবর্ধিত হয়েছে, তারাই আগামীর মিরসরাই, আগামীর বাংলাদেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায়ও শিক্ষিত হতে হবে। শুধু পাঠ্যবই পড়ে মেধাবী হলেই চলবে না, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের চর্চাও করতে হবে। এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরীক্ষা নামের প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষাবোর্ডের সর্বোচ্চ ফল জিপিএ-৫ অর্জন করা শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। শিক্ষার্থীদের উৎসাহিত করতে বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগ প্রশংসনীয়।'

অনুষ্ঠানের শেষপর্বে ২০২৫ সালের প্রাথমিক ও জুনিয়র পর্যায়ের ৪৮ কৃতি শিক্ষার্থীর হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

Tag
আরও খবর