সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী
শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে যেকোন ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারী ও বিশেষ অভিযান বিজিবি সদর দপ্তরের নির্দেশে বৃদ্ধি করা হয়েছে বলে প্রেস ব্রিফিংএ নিশ্চিত করেছেন শনিবার(১৪ নভেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নীলডুমুর ব্যাটালিয়ন ১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সহল আব্দুল্লাহ (পিএসসি)।
নীলডুমুর ব্যাটালিয়নে প্রেস ব্রিফিংসময়ে উপস্থিত ছিলেন আরবিজিবি কোম্পানির অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ আব্দুর রউফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
প্রেসব্রিফিংএ জানানো হয় সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে নজরদারী আরও কঠোর করা হয়েছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে দিনরাত বিশেষ টহল কার্যক্রম চলমান ও গোয়েন্দা কার্যক্রমও অব্যাহত আছে। রাতে নজরদারী আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সার্চ লাইট বসানোর কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি থার্মাল ড্রোনসহ আধুনিক প্রযুক্তির বাড়ানোর ব্যবহার বাড়ানো হচ্ছে। এতে দুর্গম ও অন্ধকার এলাকাতে কোনো সন্দেহজনক গতিবিধি দেখা দিলে দ্রুত সনাক্ত করতে সক্ষম হবে এবং সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যাবে।
প্রেস ব্রিফিংএ বলা হয় সীমান্ত সুরক্ষায় সাংবাদিকসহ স্থানীয় মানুষের সহযোগিতা বিজিবির কাছে খুব গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় নিষিদ্ধ বিতর্কিত কিংবা অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে , কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে, কিংবা সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
তিনি আরও বলেন কোনো বিতর্কিত পলাতক বা ফেরারী আসামী সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে। বাংলাদেশ সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব , সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমালের রক্ষায় বিজিবি পেশাদারীত্ব ও দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোন ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে নজরদারী ও অভিযান চলমান থাকবে।
ছবি- শ্যামনগর নীলডুমুর ১৭ বিজিবির প্রেসব্রিফিং।
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৯ ঘন্টা ১ মিনিট আগে
১৯ ঘন্টা ৪ মিনিট আগে