বরুড়ায় এনজিও সংস্থা এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ ইং অনুষ্ঠিত হয়েছে।
সংস্থাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের গরীর অসহায় ও পিছিয়ে পড়া মানুষদের জীবন যাত্রার মানোন্নয়ন,বেকারত্ব দুর করে আত্ম কর্মসংস্থানের সৃষ্টি,শিক্ষা ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
শনিবার সকালে উপজেলার আড্ডা বাজার আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং সভার শুরুতেই প্রথমে আমন্ত্রিত অতিথি বৃন্দদের ফুল দিয়ে বরন করে নেওয়া হয়। সংস্থার নির্বাহী পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন খান বাবুলের সভাপতিত্বে ও সিনিয়র ম্যানেজার অর্থ ও প্রশাসন মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপ এর কার্যনির্বাহী পরিষদের চেয়ারম্যান এম. আব্দুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপ এর কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক ফিরোজুর রহমান।
এসময় কর্মী সম্মেলনে সংস্থার সকল কর্মীদের কাজের পরিধি বৃদ্ধি, মাঠ পর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন ও বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আপ এর যোনাল ম্যানেজার মোঃ রতর মিয়া।সিনিয়র অডিট অফিসার হাবিব উদ্দিন খান বকুল,কচুয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ শামিম আহমেদ, চাঁদপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক শাহজালাল ইয়ামিন,বরুড়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ নাজিম উদ্দীন ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভা শেষে অতিথি বৃন্দদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় এবং কর্মীদের কাজের অগ্রগতির ভিত্তিতে ও ভবিষ্যতে আরো ভালো ভাবে কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করতে সংস্থার বিভিন্ন ব্রাঞ্চের সেরা কর্মী নির্বাচিত করে তাদেরকে উপহার প্রদান করা হয় এবং ভবিষ্যতে আরো ভালো ভাবে কাজ করার জন্য সবাইকে উৎসাহিত করা হয়।
কর্মী সম্মেলনে সংস্থার সকল শাখার সিনিয়র শাখা ব্যবস্থাপক,শাখা ব্যবস্থাপক,ও সহকারী শাখা ব্যবস্থাপকগন সহ সকল কর্মী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সবশেষে অনুষ্ঠানের সভাপতি এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল আপ এর নির্বাহী পরিচালক জনাব মোঃ মহিউদ্দিন খান বাবুল সংস্থার সকল কর্মী ও কর্মকর্তাগণদের গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সেবা নিশ্চিত করনসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ ঘন্টা ২০ মিনিট আগে
৭ ঘন্টা ৩৩ মিনিট আগে
৮ ঘন্টা ২৯ মিনিট আগে
৮ ঘন্টা ৫৩ মিনিট আগে
৯ ঘন্টা ৯ মিনিট আগে