মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী চকলেটের প্রলোভনে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, সিলেট থেকে গ্রেপ্তার আসামি শিবচরে পরিচ্ছন্নতা অভিযানে ইউএনও, স্বেচ্ছাসেবীদের সঙ্গে পরিষ্কার করলেন বাজার

চার ঘণ্টা পর যুক্তরাষ্ট্রে বিমান উড্ডয়ন শুরু

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 14-11-2026 10:50:18 am

প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে। বিমান চলাচলে জারি করা উড্ডয়ন বন্ধের নির্দেশ প্রত্যাহার করেছে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। স্থানীয় সময় শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৩টা ৩৬ মিনিটে রাডার ও যোগাযোগব্যবস্থায় অস্থিতিশীলতা দেখা দেয়। পরে রাত সোয়া ৮টায় আবার আকাশসীমা খুলে দেয়া হয়। 


প্রায় ৪ ঘণ্টারও বেশি সময় পর দেশটির আকাশসীমায় বিমান চলাচল পুনরায় শুরু হয়েছে। তবে এ ঘটনায় সৃষ্ট বিপর্যয়ের প্রভাব কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী শন ডাফি। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।


রয়টার্স ও বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, ডাফি জানান, দেশজুড়ে রাডার, যোগাযোগব্যবস্থা ও নিয়ন্ত্রণকেন্দ্রগুলোতে অস্থিতিশীলতা দেখা দিয়েছিল। রাউটার থেকে অসংগতিপূর্ণ তথ্য আসতে শুরু করলে এফএএ উড্ডয়ন বন্ধের নির্দেশ জারি করে। তার ভাষ্য অনুযায়ী, অতিরিক্ত তথ্যের চাপে রাউটারগুলো অকার্যকর হয়ে পড়ে এবং সেখান থেকে পাওয়া তথ্যে অসংগতি দেখা দেয়।


ডাফি বলেন, স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে আকাশসীমা আবার খুলে দেয়া হয়েছে। এফএএর নিয়ন্ত্রণকেন্দ্র ও টার্মিনাল রাডার অ্যাপ্রোচ কন্ট্রোল (ট্র্যাকন) কার্যক্রমও সচল রয়েছে। তবে বিকেলের ঘটনায় সৃষ্ট জটিলতা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে। এর প্রভাব আগামী কয়েক দিন বিমান চলাচলে থাকতে পারে। পরিস্থিতি স্বাভাবিক করতে চলতি সপ্তাহান্তের ফ্লাইটগুলোও পর্যালোচনা করা হচ্ছে।


যুক্তরাষ্ট্রের বিমান চলাচল নিয়ন্ত্রণব্যবস্থা অত্যন্ত পুরোনো বলে জানান তিনি। বলেন, রাউটারগুলো অতিরিক্ত তথ্যের চাপে অস্থিতিশীল হয়ে পড়েছিল। এ ব্যবস্থা আধুনিক করতে কংগ্রেসের কাছে ৫০ বিলিয়ন ডলার বরাদ্দের দাবি জানান তিনি। বর্তমানে দেশটির কংগ্রেসের উভয় কক্ষই রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রণে।


এদিকে, হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েন মুলিন সাংবাদিকদের জানান, দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের পেছনে কোনো সাইবার হামলা ছিল না। সাম্প্রতিক দিনগুলোতে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় দেখা দেয়া বিভ্রাটের সঙ্গেও এর কোনো সম্পর্ক নেই।


এর আগে তিনটি সূত্র জানায়, প্রতিরক্ষা ও প্রযুক্তি প্রতিষ্ঠান এলথ্রিহ্যারিস পরিচালিত এফএএর গুরুত্বপূর্ণ যোগাযোগ নেটওয়ার্কের সমস্যার সঙ্গে এ বিভ্রাটের সম্পর্ক রয়েছে। তবে ডাফি বলেন, এ ঘটনায় যোগাযোগব্যবস্থা বা রাডার সক্ষমতা পুরোপুরি অচল হয়ে পড়েনি।


বিভ্রাটের কারণে হাজার হাজার ফ্লাইটের চলাচল বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার যাত্রী আটকে পড়েন। নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার ভোগান্তিতে পড়েন অবসরপ্রাপ্ত শিক্ষক ক্যাথি আইজারম্যান-বোরাম। তিনি জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার তার ফ্লাইট বাতিল হয়েছিল। শুক্রবার দেশজুড়ে উড্ডয়ন বন্ধের নির্দেশের কারণে আবারও বাতিল হয় ফ্লাইটটি।

আরও খবর





6ae4b6f3c4054-301026092539.webp
আফগানিস্তানে হামলা চালাল পাকিস্তান

১৫ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে



6adf15e799998-261026025711.webp
বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম

১৯ দিন ১৪ ঘন্টা ৫৭ মিনিট আগে