লোহাগাড়ায় কৃষিজমির মাটি কাটা ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি মিরসরাইয়ে ৪৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চ বিদ্যালয় নোয়াখালীতে ডায়াবেটিস সচেতনতায় বর্ণাঢ্য আয়োজন বরুড়ায় এসোসিয়েশন ফর আন্ডার প্রিভিলেজড পিপল -আপ এর উদ্যোগে কর্মী সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ সতর্ক বিজিবি, বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারী ক্ষেতলালে দুইশো বছরের পুরনো মেলা; প্রধান আকর্ষণ লাঠিখেলা মিরসরাইয়ে আদর্শ শিক্ষক ফেডারেশনের মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিল সাড়ে ৩ হাজার শিক্ষার্থী পীরগাছায় আগামীকাল ১৬ নভেম্বর বজলুর রশিদের তাফসিরুল কোরআন মাহফিল মিরসরাইয়ে দারুল উলুম মাদ্রাসায় ২৯ হাফেজ ও ২০ মারকায শিক্ষার্থীকে সংবর্ধনা হত্যার পর মামলা তুলে নিতে চাপ, দাফনেও বাধা ডায়াবেটিস সচেতনতায় নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজন সৃষ্টি সেন্ট্রাল স্কুল শেরপুরে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইগাতীতে ৩ হাজার ৭৫০ কৃষকের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ গফরগাঁও থানা ভবনের জরাজীর্ণ অবস্থা, আবাসন সংকটে পুলিশ সদস্যরা শিশুদের খেলাকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যা লাখাইয়ে ১০/২০ টাকার নোটের বেহাল দশা, ভোগান্তিতে গ্রাহক। পীরগাছায় কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা, অংশ নিচ্ছে ৬০০ শিক্ষার্থী

উলিপুরে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি সহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি

 কুড়িগ্রামের উলিপুরের অনন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি ঘর, একটি মটর সাইকেল, ঘরের আসবাবপত্র ও নগদ ১লাখ ৮০ হাজার টাকাসহ বিপুল পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে।

‎এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মাঝিপাড়া (দাসপাড়া) এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শুধীর চন্দ্র দাস তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ি।। 

তিনি মতি দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে  বাড়িটিতে আগুন দেখতে পান এলাকাবাসী। তাঁরা আশপাশের ডোবাও পুকুুরের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। এরমধ্যে আগুনে বাড়ির চারটি ঘর, ঘরে থাকা মালামাল, একটি মটরসাইকেল ও নগদ ১ লাখ ৮০ হাজার টাকা পুড়ে যায়।

‎স্থানীয় বাসিন্দা শ্রী বিপ্লব চন্দ্র বর্মন (২৮) বলেন, “চিৎকার-চেঁচামেচি শুনে আমরা ঘটনাস্থলে এসে দেখি, চারটি ঘর দাউ দাউ করে জ্বলছে। আশপাশে পুকুরের পানি দিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণ আনার আগেই সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়, আমরা কোন ভাবে আর একটা মটর সাইকেল পুড়ার হাত থেকে বাঁচাতে পারছি। অপর একটি মটর সাইকেল পুড়ে গেছে। তবে ঘরে থাকা  মালামাল বের করা সম্ভব হয়নি। আমরা ক্ষতিগ্রস্ত শুধীর দাসের পরিবারের জন্য সহযোগিতা চাই।”

‎খবর পেয়ে উলিপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছে।  ততক্ষণে আগুনে পুড়ে ঘরবাড়ি ও মালামালের ব্যাপক ক্ষতি হয়।

‎উলিপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান জানান, আগুনে ৪টি টিনের ঘর পুড়ে গেছে। এ ছাড়া একটি মটর সাইকেল, ঘরের আসবাবপত্র, গৃহস্থলিকাজে ব্যবহৃত একটি পাম্প ও কারেন্টর মিটার পুড়ে যায়। ঘটনাস্থলে যাওয়ার আগে আগুন নিয়ন্ত্রণ আনে এলাকাবাসী। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

‎হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তাৎক্ষণিকভাবে খাদ্য সহায়তা হিসেবে দুই বস্তা চাউল পরিবারের হাতে তুলে দেই। উলিপুর বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

‎অগ্নিকাণ্ডে বসতঘর ও সহায়-সম্বল হারিয়ে পরিবারটি এখন চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় বাসিন্দারা, ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে সরকারি ও বেসরকারি সংস্হার সহায়তা কামনা করেছেন।

‎


‎

আরও খবর