‘চার বছরের উৎকর্ষ, পঞ্চম বছরে পদার্পণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উইন্ডো একাডেমির ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬। গতকাল শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে দিনব্যাপী এই উৎসবমুখর অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
একাডেমির বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট পেশাজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অডিটোরিয়াম প্রাঙ্গণ এক মহামিলনমেলায় পরিণত হয়। দুপুর ২টা থেকে শুরু হওয়া এই আয়োজন চলে রাত ৮টা পর্যন্ত। প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতার পাশাপাশি এটি ছিল গণমাধ্যম শিক্ষার্থীদের এক সুবৃহৎ পুনর্মিলনী।
অনুষ্ঠানের অন্যতম মূল আকর্ষণ ছিল ‘মিডিয়া এক্সিলেন্স রিকগনিশন’, যার মাধ্যমে গণমাধ্যম ও সৃজনশীল অঙ্গনে বিশেষ অবদানের জন্য গুণীজন ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও পারস্পরিক মতবিনিময়ের লক্ষ্যে ছিল বিশেষ অ্যালামনাই গ্যাদারিং এবং ইন্ডাস্ট্রি নেটওয়ার্কিং পর্ব। পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন ব্র্যান্ডের আকর্ষণীয় উপস্থিতি ও উপহার সামগ্রী আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজনের শেষাংশে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। এতে একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি এবং একটি জমকালো র্যাম্প শো পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। সবশেষে, আগামী দিনগুলোতে গণমাধ্যম শিক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে উইন্ডো একাডেমি পরিবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।
১৭ ঘন্টা ২৮ মিনিট আগে
২ দিন ২৩ ঘন্টা ৫৭ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৪১ মিনিট আগে
১০ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৪ দিন ১৮ ঘন্টা ১৬ মিনিট আগে
২৩ দিন ১৪ ঘন্টা ১৮ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে