জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করল অভিনয়শিল্পী সংঘ

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 08-11-2026 06:21:54 am

সংগঠনের অভ্যন্তরীণ শৃঙ্খলাভঙ্গ এবং সালিশ কমিটির আদেশ বা সিদ্ধান্ত না মানার সুনির্দিষ্ট অভিযোগে জনপ্রিয় দুই ছোটপর্দার অভিনেত্রী তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিত করেছে ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।


সংগঠন সূত্রে জানা যায়, অভিনয়শিল্পীদের পারস্পরিক বিরোধ ও পেশাগত দ্বন্দ্ব নিরসনে অভিনয়শিল্পী সংঘের একটি স্বাধীন ও শক্তিশালী সালিশ কমিটি রয়েছে। উদ্ভূত একটি অনভিপ্রেত পরিস্থিতিতে তানজিন তিশা ও সামিয়া অথৈকে সালিশি বৈঠকে তলব করা হয়েছিল। সেখানে দীর্ঘ শুনানির পর তাদের বিরুদ্ধে ক্ষমা চেয়ে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ এবং একটি ভিডিও বার্তা পাঠানোর সিদ্ধান্ত গৃহিত হয়। কিন্তু অভিযোগ রয়েছে, পরবর্তী সময়ে এই দুই অভিনেত্রী সালিশ কমিটির কোনো নির্দেশ বা সিদ্ধান্তই বাস্তবায়ন করেননি।


সালিশ কমিটির পক্ষ থেকে পরবর্তীতে তাদের পরপর দুটি রেজিস্টার্ড চিঠি পাঠানো হলেও তারা কোনোটিরই লিখিত জবাব দেননি, এমনকি চিঠিগুলোও গ্রহণ না করে ফেরত আসে। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সাড়া দেননি। দীর্ঘ সময় ধরে তাদের কাছ থেকে কোনো সন্তোষজনক সদুত্তর না পেয়ে সালিশ কমিটি বাধ্য হয়ে কার্যনির্বাহী কমিটির কাছে তাদের সদস্যপদ স্থগিতের কঠোর সুপারিশ পেশ করে। পরবর্তীতে কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভায় সেই সুপারিশ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।


অভিনয়শিল্পী সংঘের পক্ষ থেকে আরও জানানো হয়, গত ৭ জুলাই তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (Show Cause) জারি করা হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সেই নোটিশের কোনো জবাব না দেওয়ায় সংগঠনের বিদ্যমান গঠনতন্ত্রের ধারা অনুযায়ী তাদের সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এ বিষয়ে চলতি বছরের ৪ অক্টোবর তানজিন তিশা ও সামিয়া অথৈর সদস্যপদ স্থগিতকরণের আনুষ্ঠানিক নোটিশও প্রকাশ করে সংগঠনটি।


সংগঠনের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে, কর্মক্ষেত্র ও শুটিং স্পটে শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে অভিনয়শিল্পী সংঘ সবসময় বদ্ধপরিকর। শিল্পী সমাজের বৃহৎ স্বার্থে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলার বরখেলাপ বরদাস্ত করা হবে না বলে জানানো হয়েছে।