জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2026 06:29:03 am

২৪ আমাদের আমাদের করতে থাকলে ’২৪ কারোরই থাকবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'যারা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঠিকাদার হতে চেয়েছে, তারা রাজনীতি থেকে নিঃশেষ হয়েছে। এখন ২৪ নিয়েও নতুন একটি দল একই রকম শুরু করেছে। ’২৪ আমাদের আমাদের করতে থাকলে ’২৪ কারোরই থাকবে না।'


একদলীয় সরকার গঠনে কোনো দল যেন আর প্রশাসনকে ব্যবহার করতে না পারে, সেজন্য নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।


তিনি অভিযোগ করেন, চিরস্থায়ী হওয়ার বাসনা ছিল অন্তর্বর্তী সরকারের মধ্যে। তখনকার ক্ষমতায় থাকা অনেকেই সেটি দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। সংস্কার দীর্ঘায়িত করতে করতে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছিল।


এসময় নানামুখী ষড়যন্ত্র চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আধিপত্যবাদ পরাজিত হওয়ায় আঞ্চলিক প্রভুরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। তবে গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


আরও খবর