মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৯ নম্বর আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনের সাময়িক বরখাস্তের আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন মহামান্য হাইকোর্ট। একই সঙ্গে তাকে দেওয়া কারণ দর্শানোর নোটিশ কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেছেন।
গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগের মহামান্য বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।
বিজ্ঞ আদালতে দায়ের করা রিট পিটিশন (নম্বর-১৪৯৮১/২০২৬) সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৯ ধারা অনুযায়ী আইনসম্মত অনাস্থা প্রস্তাব ছাড়াই চেয়ারম্যানকে পদ থেকে অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে রিটে উল্লেখ করা হয়। এ ছাড়া গত ৫ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি স্মারকের মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত এবং কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
রিটের শুনানি শেষে মহামান্য হাইকোর্ট সংশ্লিষ্ট স্মারক দুটির কার্যকারিতা আগামী তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি বিবাদীদের ওপর রুল জারি করে এ বিষয়ে তাদের বক্তব্য জানতে চান।
রিটকারী চেয়ারম্যান মো. নাজিম উদ্দিনের পক্ষে মামলাটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন।
মহামান্য হাইকোর্টের এ আদেশের ফলে চেয়ারম্যান নাজিম উদ্দিনের দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনগত বাধা আপাতত দূর হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
৭ ঘন্টা ৪ মিনিট আগে
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
১০ ঘন্টা ৩০ মিনিট আগে
১০ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৫ ঘন্টা ২৭ মিনিট আগে
১৭ ঘন্টা ৭ মিনিট আগে