জামালপুরের ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী ও প্রীতি ফুটবল ম্যাচসহ দিনব্যাপী নানা কর্মসূচি উদযাপন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটির উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জামালপুর-২ ইসলামপুর আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সুলতান মাহমুদ বাবু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সহসভাপতি একেএম শহিদুর রহমান, জয়নাল আবেদীন সরকার এবং ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান।
বক্তারা জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
১৮ মিনিট আগে
১ ঘন্টা ৪ মিনিট আগে
১ ঘন্টা ১১ মিনিট আগে
১ ঘন্টা ১৫ মিনিট আগে
১ ঘন্টা ২২ মিনিট আগে
১ ঘন্টা ৪৫ মিনিট আগে