জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব

ঝালকাঠির নলছিটি পৌর শ্মশানে মঙ্গল দীপ জ্বেলে পালিত হলো শ্মশান দীপাবলী উৎসব।

আত্মার শান্তি কামনায় সমাধিতে প্রদীপ জেলে প্রার্থনা করেন প্রয়াতদের স্বজনরা। শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পালিত হয় আলোর উৎসব শ্মশান দীপাবলি। 

সন্ধ্যা থেকেই নলছিটি পৌর শ্মশানে ঢল নামে নারী পুরুষ আর কিশোর কিশোরীদের। পৌর শ্মশান কমিটির আয়োজনে সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে একযোগে সবাই তাদের প্রিয় জনের সমাধিতে প্রদীপ ও মোম প্রজ্জ্বলিত করেন।

মা বাবা কিংবা স্বজন হারানো মানুষগুলো সমাধিতে আসেন শ্রদ্ধাঞ্জলির ডালা সাজিয়ে। সন্ধ্যা হতেই সকল অন্ধকার দূর করতে আর মঙ্গল আলোয় চারদিক উদ্ভাসিত করতে সমাধিতে জ্বালানো হয় মোমের আলো।

সমাধিতে হারানো স্বজনের আত্মার শান্তি কামনায় সমাধিতে চলে প্রার্থনা। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলা এ উৎসব। নলছিটির পৌর শ্মশানে আলোর মিছিলের সাথে হারানো স্বজনের জন্য এক শোকাহত পরিবেশ তৈরি হয়। 

প্রতিবছরের মতো এবছরেও তিথি অনুযায়ী শ্মশান দীপাবলি ও শ্মশান কালীপূজার আয়োজন করা হয়েছে। 

Tag
আরও খবর