জয়পুরহাটে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন পীরগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় সাতকানিয়ার মোটর সাইকেল আরোহী নিহত ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে প্রাণ গেল যুবকের, আহত ২ মিরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি কৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভাকৃষ্ণনগরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ৯ নভেম্বর, বিএনপির আলোচনা সভা ইসলামপুরে জাতীয় সমবায় দিবস পালিত অন্নকূট মহোৎসব: ভক্তি, কৃতজ্ঞতা ও প্রকৃতিপ্রেমের উৎসব ব্রহ্মরাজপুরে শিক্ষার্থী হয়রানির অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি বৃষ্টি নেই,তীব্র খরায় ফেটে চৌচির ধানের জমি ময়মনসিংহ সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন গলাচিপা মৎস্য অফিসে রাতেও উড়ল জাতীয় পতাকা কুতুবদিয়ায় টানা ৫ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট এমইএস কনভেনশন হলে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নবীনদের বরন ও মিলনমেলা অনুষ্ঠিত ‎ ‎বিষের ছোবলে বিপর্যস্ত সুন্দরবন, অপরাধ দমনে ১৩৫ জনের তালিকা ২৪ আমাদের আমাদের করতে থাকলে কারোরই থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রথম এআই সিনেমায় সিনথিয়া! জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়া পরিবার ঐক্যের রাজনীতিতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 08-11-2026 06:25:11 am

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান— এই তিন প্রজন্মই ঐক্যের রাজনীতিকে হৃদয়ে ধারণ করে দেশকে সফলভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।


গতকাল শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে জেলা সরকারি অডিটোরিয়াম হলরুমে আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর বিশেষ আলোচনা সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে বেগম খালেদা জিয়া এবং বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান— জিয়া পরিবারের এই তিন প্রজন্মই সবসময় ঐক্যের রাজনীতিকে অগ্রাধিকার দিয়েছেন এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিচ্ছেন। আগামী দিনে দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে এই সম্ভাবনাময় বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে একটি মর্যাদাশীল ও সমৃদ্ধিশালী জাতি হিসেবে গড়ে তুলতে হবে।"


পঞ্চগড় জেলার অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট তুলে ধরে পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, "স্থানীয় পর্যায়ে দলমত ও সব ধরনের বিভেদ ভুলে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, আধুনিক ও সম্ভাবনাময় পঞ্চগড় উপহার দিতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। সবার সম্মিলিত প্রয়াসেই কেবল আমরা এই লক্ষ্য অর্জন করতে সক্ষম হব।"


পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভিনের সভাপতিত্বে আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এই আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন— পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ, জেলা পুলিশ সুপার আবু সাইম, জেলা সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মির্জা নাজমুল ইসলাম কাজলসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

আরও খবর