রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩

বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-03-2024 02:49:40 am

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূত হিসেবে বাংলাদেশ সফরে আসছেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। তার সঙ্গে দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেলও বাংলাদেশ সফর করবেন। মঙ্গলবার (১২ মার্চ) সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) শুভেচ্ছা দূতের ভূ‌মিকার অংশ হিসেবে ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া ১৮-২১ মার্চ বাংলাদেশ সফর করবেন। ওই সফরে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী জোহান ফরসেল এবং ইউএনডিপির সহকারী মহাসচিব উলরিকা মোদেরও ক্রাউন প্রিন্সেসের সঙ্গে বাংলাদেশ সফর করবেন। ক্রাউন প্রিন্সেসের এ সফরের উদ্দেশ্য হবে বাংলাদেশ যে উন্নয়নের যাত্রা করেছে সে‌টি দেখা। ক্রাউন প্রিন্সেসের সফ‌র কর্মসূচির মধ্যে থাকবে– সরকারি প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ, উদ্যোক্তা, সংস্থা ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে বৈঠক। এ ছাড়া সবুজ ও ডিজিটাল রূপান্তর প্রচারে ব্যবসায়িক খাতের ভূমিকা সংক্রান্ত ইভেন্টে অংশগ্রহণ এবং জলবায়ু অভিযোজন, ডিজিটালাইজেশন নিয়ে মাঠ পর্যায়ে কিছু সাইট ভিজিট করা। এর বাইরে তারা কক্সবাজার রো‌হিঙ্গা ক্যাম্প প‌রিদর্শন করবেন। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক মন্ত্রী জোহান ফরসেল বলেন, সুইডেন ও বাংলাদেশের অংশীদারিত্ব ৫০ বছরের বেশি সময় আগের। এ‌টি দীর্ঘমেয়াদি উন্নয়ন সহযোগিতা ও ব্যাপক বাণিজ্য নিয়ে গঠিত। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ অভাবনীয় উন্নয়ন যাত্রা করেছে এবং ২০২৬ সালে বাংলা‌দেশ একটি নিম্ন আয়ের দেশ থেকে একটি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে বলে আশা করা হচ্ছে। জোহান ফরসেল বলেন, সুইডিশ কোম্পানিগুলোসহ ব্যবসায়িক খাত বাংলাদেশে সবুজ ও ডিজিটাল রূপান্তর প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃ‌দ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আরও খবর







6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১ দিন ৫ ঘন্টা ১১ মিনিট আগে