গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার

জনগণের সাথে সেতু বন্ধন তৈরিতে মানবিক উদ্যোগ চেয়ারম্যান প্রার্থী জসিমের

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় নানান কৌশলে আসন্ন ১৮ মে তৃতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে নিজেদেরকে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করতে রাত-দিন এক করে কাজ করছেন প্রার্থীরা। তাদের মধ্যে অন্যতম উপজেলার বদুরপাড়ার বাসিন্দা, জেসিকা গ্রুপের চেয়ারম্যান ও কক্সবাজার রামাধা হোটেলের পরিচালক জসিম উদ্দীন চৌধুরী। দীর্ঘদিন মানবিক কাজ করে আলোচনার মাধ্যমে মানুষের মনে স্থান করে নিজের অবস্থান জানান দিচ্ছে নানান মানবিক কর্মকান্ড করে। ১৫ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় নিজেকে উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ঘোষণা করে সাংবাদিকদের তার কর্মকান্ড তুলে ধরে জানান,  মুসলমান ধর্মে ঈমান আনলে রোজা রাখা যেমন ফরজ সামর্থ থাকলে সাধারণ জনগণের সেবা করাও ফরজ। সাধারণ জনগণের সাথে সেতু বন্ধন সৃষ্টি করতে মানবিক কাজ অন্যতম মাধ্যম। যে মানুষকে দান করে তার কোন কিছু ভোটারদের নিকট চাইতে হয় না। সাধারণ জনগণের হক আদায় না করলে কোন অর্জন স্থায়ী হইনা। তিনি মানুষের জন্য যে কাজ করছেন আল্লাহ তাকে পুরস্কৃত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। মানুষের প্রয়োজনের সময় কিছু করতে পারলে অন্য সময়ের চেয়ে ৭০ গুণ সওয়াব বেশি লাভ করা যায়। তাই এই রমজানে ৫০ হাজার পরিবারকে ইফতার সামগ্রী বিতরণের সময় তিনি এসব কথা বলেন। ইফতার সামগ্রী হিসেবে প্রথমে ১৬ মার্চ উপজেলার বৈলতলী ইউনিয়ন পরিষদে বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শুরু করার কথা বলেন। উল্লেখ্য যে, ৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় তিনি ইতিমধ্যে ১০০টি মসজিদ পুনর্র্নিমাণে মসজিদ প্রতি ৫ লাখ টাকা করে দেওয়ার জন্য মানুষ পাঠিয়ে যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছেন, ১০০ মেয়ের বিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি ১ মার্চ পর্যন্ত ২১টি মেয়ের বিয়ে সম্পন্ন করেছেন এবং ঈদের পরবর্তী শুক্রবারে আরোও ১০টি মেয়ের বিয়ে নিজ বাড়িতে আয়োজন করার উদ্যোগ গ্রহণ করেন, ১০০ রোগীর চিকিৎসার জন্য টিম ঘটন করেন ও বিগত বন্যার সময় ১৪ হাজার বন্যা কবলিত মানুষকে সহযোগিতা করে নজির স্থাপন করেন। জসিম উদ্দীন আহমেদের এসব কর্মকান্ডে কথা মানুষের মুখে মুখে। মানুষের সমস্যা যেখানে, সেখানেই তিনি ছুটে যাচ্ছেন এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। সবাই তার জন্য দোয়া করছেন। 


Tag
আরও খবর