কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

কুকুরের কামড়ের পর ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ।

গাজীপুরের শ্রীপুরে হাতুড়ে চিকিৎসকের অবহেলায় প্রাণ গেল রাশিদুল ইসলাম নামে এক যুবকের। কুকুরের কামড়ের পর ভুল চিকিৎসায় জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

নিহত মো. রাশিদুল ইসলাম (২৬) উপজেলার কাওরাইদ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের খোরশেদ আলমের ছেলে। তিনি স্থানীয় সাদসান গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক মো. আসাদুলের (৩০) বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে। তিনি উপজেলার জৈনাবাজার সরকার ফার্মেসির কর্মচারী।

এ ঘটনায় বিচার চেয়ে নিহতের স্ত্রী সুরাইয়া আক্তার শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

সুরাইয়া আক্তার বলেন, গত ১১ নভেম্বর বাড়ির পাশে আমার স্বামীকে একটি কুকুর কামড় দেয়। এরপর আমার এক স্বজনদের মাধ্যমে অভিযুক্তের সঙ্গে আমরা যোগাযোগ করলে অভিযুক্ত জানায় তার ফার্মেসিতে ভ্যাকসিন রয়েছে। এরপর বিকালে স্বামী রাশিদুলকে নিয়ে সরকার ফার্মেসিতে যাই। এরপর অভিযুক্ত হাতুড়ে চিকিৎসক আমার স্বামীর শরীরে একটি ইনজেকশন ও একটি ভ্যাকসিন পুশ করে। এর কয়েক দিন পর থেকেই স্বামীর শারীরিক অবস্থা খারাপ হতে থাকে। বিষয়টি অভিযুক্ত হাতুড়ে চিকিৎসককে অভিহিত করলে তিনি আমাকে ধমক দিয়ে বলেন- ১৫ বছর যাবত অভিজ্ঞতা নিয়ে এ কাজ করছি। এই বলে আমাকে বিদায় করে দেন।

তিনি বলেন, এরপর স্বামীর অবস্থা আরও বেশি খারাপ হলে গত ১ মার্চ ঢাকার মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান, আপনার স্বামীকে কুকুরে কামড়ানোর পর সঠিক চিকিৎসা ও ভ্যাকসিন প্রদান না করে ভুল চিকিৎসা করার কারণে অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে বাঁচানো সম্ভব না। এই বলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক স্বামীকে বাড়িতে নিয়ে আসার জন্য পরামর্শ দিলে হাসপাতাল থেকে চলে আসি। এরপর গত ২ মার্চ রাতে আমার স্বামী মারা যান। অভিযুক্ত চিকিৎসক আসাদুল পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


সরকার ফার্মেসির মালিক মজিবুর রহমান বলেন, আমার ফার্মেসিতে আসার পর আমার দোকানে থাকা একজন কর্মচারী ভ্যাকসিন দিয়েছে বলে শুনেছি। এখন আমার দোকানের কর্মচারীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দিয়েছে। আপনার কর্মচারী কি করে ভ্যাকসিন দেয়? এমন প্রশ্নের জবাব তিনি কোনো উত্তর না দিয়ে সংযোগ কেটে দেন।

শ্রীপুর থানার এসআই রওশন আলী বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Tag
আরও খবর

6ab0c26058a1f-210926113632.webp
বিশ্ববাজারে কমলো তেলের দাম

২ ঘন্টা ২৯ মিনিট আগে