শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে : ডেপুটি স্পিকার যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় শিক্ষক-শিশুসহ নিহত ৫ সাজেকে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, স্থগিত সড়ক অবরোধ শারদীয় দুর্গোৎসব শুরু, আজ মহাষষ্ঠী শ্যামনগরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত নির্বাচিত সরকারকে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করছে কিছু পক্ষ- মাধবী মার্মা কমিউনিটি রিপোর্টিং জোরদারে টেকনাফে হাসি মুখ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা। সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

সান্তাহার রেলওয়ে স্টেশনে ফেনসিডিলসহ যুবক গ্রেফতার

গ্রেফতারকৃত চাঁন মিয়।

আদমদীঘির সান্তাহার স্টেশনে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিলসহ চাঁন মিয়া (২৩) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে রেলওয়ে থানা পুলিশ। আজ শনিবার (১৬ মার্চ) দুপুর ৩টায় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী কুড়িগ্রাম আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের বগি থেকে তাকে গ্রেফতার ও তার হেফাজতে থাকা ফেনসিডিল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চাঁন মিয়া লালমনিরহাট সদরের তিস্তা লতিপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

সান্তাহার রেলওয়ে থানা পুলিশ জানায়, আজ শনিবার (১৬ মার্চ) কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে বিপুল মাদকের চালান যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার (১৬ মার্চ) দুপুর ৩টায় সান্তাহার রেলওয়ে থানার পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ট্রেনের একটি বগিতে যাত্রী বেশে থাকা চাঁন মিয়াকে আটক করেন। এ সময় তার কাছে থাকা বস্তায় বিশেষ কায়দায় মোড়ানো ৮৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। 

সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Tag
আরও খবর