ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

স্বাধীনতা পুরস্কারে ভূষিত হলেন বিজ্ঞানী মোবারক আহমদ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-03-2024 10:44:45 pm

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক-এ ভূষিত হলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট বিজ্ঞানী ড. মোবারক আহমদ খান।


ড. মোবারক আহমদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ ব্যাচের রসায়ন বিভাগের সাবেক শিক্ষার্থী ছিলেন। পাটের বাণিজ্যিক ব্যবহার ও সম্ভাবনা সৃষ্টির লক্ষ্যে ১৯৯০-এর দশক থেকে তিনি গবেষণা করে যাচ্ছেন। পাট থেকে উদ্ভাবিত সোনালী ব্যাগ, পাটের তৈরি জুটিন নামক ঢেউটিন, পাটের তৈরি হেলমেট ও টাইলস ইত্যাদি তার আবিষ্কার। পাট বিষয়ক গবেষণায় সাফল্যের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি মোবারক আহমদকে ২০১৫ সালে স্বর্ণপদক প্রদান করে।


এছাড়া তিনি ২০১৬ সালে জাতীয় পাট পুরস্কার ও ২০১৭ সালে ফেডারেশন অব এশিয়ান কেমিক্যাল সোসাইটি পুরস্কারে ভূষিত হন। বর্তমানে তিনি বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন।


এদিকে ড. মোবারক আহমেদের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।


শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের পাঠানো এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, ‘ড. মোবারক আহমদ খানের স্বাধীনতা পুরস্কার অর্জন পাট নিয়ে গবেষণায় তার রাষ্ট্রীয় স্বীকৃতি। তার এ পুরস্কার অর্জনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন আনন্দিত ও গর্বিত। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্মানিতবোধ করছে।’

আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে