চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত গবাদিপশু পালনে আত্মকর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতে অভিবাসন ফেরতদের প্রশিক্ষণ প্রদান ও সনদ বিতরণ আক্কেলপুরে ৭২ কেজি ৯০০ গ্রাম কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

কচুয়ায় গ্রাহকের ৩ কোটি টাকা নিয়ে পল্লী সেবা সমবায় সমিতি উধাও

চাঁদপুরের কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই বাজারে পল্লী সেবা সমবায় সমিতি লি. গ্রাহকের আমানতের প্রায় ৩ কোটি টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দুপুরে আমানতের টাকা ফেরত পেতে দারাশাহী তুলপাই বাজারস্থ পল্লী সেবা সমবায় সমিতি লি. এর কার্যালয়ে এসে প্রায় শতাধিক গ্রাহক ভীড় করে এবং টাকা ফেরত পাওয়ার দাবীতে বিক্ষোভ মিছিল করেন। জানা গেছে, ২০১২ সাল থেকে দারাশাহী তুলপাই পশ্চিম বাজারে সিটি এজেন্ট ব্যাংক সংলগ্ন পল্লী সেবা সমবায় সমিতি লি. গঠন করে এলাকার সাধারন মানুষকে ঋণ দেয়া নেয়াসহ সার্বিক কার্যক্রম পরিচালনা করে আসছে। হঠাৎ গত কয়েক মাস ধরে ওই সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে লাপাত্তা হয়ে যায় সমিতির এমডি মহসীন মিয়া ও ম্যানেজার ফয়েজ আহমেদ।

গ্রাহক আনোয়ার হোসেন মুন্সি, মহীউদ্দিন আল মাসুম, রেহানা আক্তার, শারমিন আক্তার, শিখা রানী, বাচ্চু মিয়া, মরিয়ম, আক্তার হোসেন, কবির হোসেন, রাবেয়া, লাভলি আক্তার, ফাতেমা. রুমা, সুফিয়ান, আব্দুর রশিদ, সুরিয়া বেগম, আলমগীর হোসেন, আমেনা বেগম, কামরুল, হারুনুর রশিদ, সুজন, রুবেল, সাইফুল, মর্জিনা, আবু সুফিয়ানসহ আরো অনেকে জানান, আমরা প্রথমে সমিতি সংলগ্ন সিটি এজেন্ট ব্যাংকে টাকা জমা রাখি। পরবর্তীতে একই ব্যাক্তি পরিচালিত পল্লী সেবা সমবায় সমিতি ও সিটি এজেন্ট ব্যাংকের কর্মকর্তারা বিভিন্ন ভাবে ফুসলীয়ে অধিক মুনাফা দেয়ার প্রলোভন দেখিয়ে আমাদের টাকা কৌশলে মাল্টিপারপাসে জমা রশিদ দেয়। কিন্তু বর্তমানে আমরা আমাদের জমাকৃত টাকা ফেরত চাইলে দেই-দিচ্ছি বলে কালক্ষেপন করে যাচ্ছেন তারা এবং হঠাৎ করে গত কয়েক মাস যাবৎ পল্লী সেবা সমবায় সমিতি লি. এর কর্মকর্তারা কার্যালয়ে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে। এ ঘটনায় গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত পাওয়া ও ওই সমিতির সাথে জড়িতদের শাস্তির দাবী জানিয়েছেন।

এ ব্যপারে পল্লী সেবা সমবায় সমিতি লি. এর ম্যানেজার ফয়েজ আহমেদের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পল্লী সেবা সমবায় সমিতি লি. এর এমডি মোহাম্মদ মহসীন মিয়া গ্রাহকদের টাকা জমা দেয়ার কথা শিকার করে বলেন, মালিক পক্ষ ও গ্রাহকদের সাথে কথা বলে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, দারাশাহী তুলপাই বাজারস্থ পল্লী সেবা সমবায় সমিতি লি. এর কার্যালয়ে গ্রাহকদের টাকা ফেরত পাওয়ার দাবীতে উপস্থিতির কথা শুনেছি। গ্রাহকরা যাতে তাদের জমাকৃত টাকা ফেরত পায় সেজন্য বিষয়টি সমাধানের লক্ষে আমি উপজেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।

কচুয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন মুঠোফোনে জানান, পল্লী সেবা সমবায় সমিতি লি. এর লেনদেন কার্যক্রম অনেকদিন বন্ধ রয়েছে। সমিতির গ্রাহকদের টাকা পরিশোধের জন্য আগেই আমি তাদের নির্দেশনা দিয়েছি। তবে গ্রাহকরা তাদের জমাকৃত টাকা এখনো পেয়েছেন কিনা তা আমার জানা নেই, না পেলে কোনো গ্রাহক অভিযোগ করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর