শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ কয়রা কপোতাক্ষ কলেজের শিক্ষক সন্তোষ বিশ্বাসের মৃত্যু অসুস্থ বাবার চিকিৎসা ও সম্পত্তি নিয়ে স্বজনদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ, সহযোগিতা চান সাগর আশাশুনিকে বজ্রাঘাতে কাঠমিস্ত্রী নিহত ঝিনাইগাতী সদর ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মহিলা মেম্বার পদে জেসমিন আক্তারের প্রার্থিতা ঘোষণা শান্তিগঞ্জের জয়কলস ইউপি নির্বাচনে ০৩ নং ওয়ার্ডের খাদেম হতে চান হাফিজ শফিক উদ্দিন জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে গোয়ালন্দে র‍্যালি ও আলোচনা সভা যাচাই-বাছাই ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী রাশিয়া থেকে আজ দেশে আসছে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি পীরগাছা রেলওয়ে স্টেশন পূর্বপাড় অটোস্ট্যান্ড সমিতির পরিচিতি সভা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি দোকানের টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরি




নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি দোকানের টিনের চালা কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ছাড়াও গত ৪ দিনে ১টি বাসাসহ ৭টি দোকানে চুরির ঘটনা ঘটেছে।

চুরি হওয়া দোকান গুলো হলো, বসুরহাট পৌরসভা এলাকার জিসান ডেকোরেটর, তাসফিন ষ্টোর, শিপন ষ্টোর ও চরহাজারী বাজারের রীতি স্বর্ণালয়, জয় ফ্যাশন, সাহাব উদ্দিনের মুদি দোকান, রুবেলের মুদি দোকান।

শুক্রবার দিবাগত রাতে বসুরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মওদুদ স্কুল সংলগ্ন দোকান ঘর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার ( ২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার এসব তথ্য নিশ্চিত করেন ভুক্তভোগী ব্যবসায়ী ফয়েজ ও সোহাগ। তারা বলেন, প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তারা ৩ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান। চোরের দল শুক্রবার দিবাগত রাতে ৩ টি দোকানের টিনের চালা কেটে ভিতরে প্রবেশ করে। এরপর ক্যাশবাকসের তালা ভেঙ্গে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানায়, গত বুধবার ১৯ অক্টোবর দিনে দুপুরে চোরের দল বসুরহাট বাজারের সাত্তার আর্কিটের নিচ তলার ১টি বাসার জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২০/২৫ হাজার টাকা ও ৪ থেকে ৫ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় এবং বাসায় থাকা কাগজপত্রসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিস লন্ডভন্ড করে দেয়।
অপরদিকে, গত মঙ্গলবার ১৮ অক্টোবর দিবাগত রাতে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজারে ১টি স্বর্ণ দোকানসহ ৪টি দোকানের টিনের চালা কেটে নগদ টাকাসহ ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায় চোরের দল।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি মো. সাদেকুর রহমান বলেন, এ বিষয়ে কেউ তাকে অবহিত করেনি। এ বিষয়ে তিনি কিছুই জানেননা। সাংবাদিকদের থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে বলেও মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।
আরও খবর