নবম পে স্কেলের সর্বশেষ অবস্থা নিয়ে ব্যাখ্যা দিলেন অর্থমন্ত্রী দোহাজারীতে টিকটক ভিডিওর সময় ট্রেন কাটা পড়ে গুরুতর আহত যুবক, নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু সরকারি কর্মচারীকে মারধর : আইনশৃঙ্খলা বৈঠক অভিযুক্তদের সতর্ক করলেন ইউএনও নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন শুরু, মিলতে পারে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস মৌলভীবাজার জেলা যুব মজলিসের দায়িত্বশীল সভা অনুষ্ঠিত লোহাগড়ায় পাটের সুদিন: চাষীদের তুঙ্গস্পর্শী ব্যস্ততা ও ভালো দামের আশা স্বামীর পরকীয়ার সন্দেহে গৃহবধূর মৃত্যু, পরিবারের দাবি শ্বাসরোধে হত্যা বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজমালিক পক্ষের যোগাযোগ শুরু

সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এম ভি আবদুল্লাহ




ভারত মহাসাগরে  বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর জিম্মির ৯ দিনের মাথায় সোমালিয়ার জলদস্যুদের হয়ে তৃতীয় একটি পক্ষ  জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।
 
বিষয়টি নিশ্চিত করে জাহাজের মালিকপক্ষ কেএসআরএম গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বুধবার (২০ মার্চ) দুপুরে গণমাধ্যমকে  বলেন, দস্যুদের সঙ্গে যোগাযোগ হয়েছে।  তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করা হয়নি।  যেহেতু বিষয়টি স্পর্শকাতর, তাই এ বিষয়ে আলোচনা না হওয়া পর্যন্ত কিছু বলা যাবে না।

(এম ভি আবদুল্লাহর ক্যাপটেন আবদুর  রশিদ ) 


এর আগে গত ১২ মার্চ দুপুরে চট্টগ্রামের বিশিষ্ট শিল্পগ্রুপ কেএসআরএমের মালিকানাধীন এসআর শিপিংয়ের জাহাজটি জিম্মি করে সোমালিয়ান দস্যুরা।  গত ৪ মার্চ আফ্রিকার মোজাম্বিকের মাপুটো বন্দর থেকে ৫৮ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ। ১৯ মার্চ সেটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দরে পৌঁছানোর কথা ছিল।

২০১৬ সালে তৈরি  ১৮৯ দশমিক ৯৩ মিটার দৈর্ঘ্য এবং  ৩২ দশমিক ২৬ মিটার প্রস্থ এমভি আবদুল্লাহ নামক জাহাজটি ২৩ জন নাবিক রয়েছে  যারা সকলেই সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি রয়েছে।













আরও খবর