শিক্ষাক্ষেত্রে ইতিহাসের সেরা বাজেট দেয়া হয়েছে: অর্থমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে নতুন পে স্কেলে সবার বেতন দ্বিগুণ হবে, বিষয়টি এমন নয় : তথ্য উপদেষ্টা শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ কুলিয়ারচরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা প্রাক্তন শিক্ষার্থীর চিকিৎসায় সহায়তার হাত ট্যুরিস্ট ক্লাব সাস্টের গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে ফরিদ দেওয়ানের উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি ‎সুন্দরবনে দস্যুমুক্ত পরিবেশের প্রত্যাশা: চার বাহিনীর ৫২ সদস্যের আত্মসমর্পণ বরিশালে দুর্যোগ উপেক্ষা করে বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনস্রোত ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

সরিষাবাড়িতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রামপুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ

জামালপুরের সরিষাবাড়ীর ডোয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। গ্রামপুলিশের এক নারী সদস্য আদালতে এ মামলা করেন।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে জামালপুর নারী ও শিশু দমন ট্রাইবুনালে হওয়া মামলার বিষয়টি ভুক্তভোগী নিজেই সাংবাদিকদের জানান।


তিনি জানান, ইউপি চেয়ারম্যান ছাড়াও মাজালিয়া গ্রামের মো. কামাল হোসেনকেও আসামি করেছেন তিনি। মামলাটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২-এর বিচারক শহীদুল ইসলাম সিআইডিকে তদন্ত করে প্রতিবেদনের নির্দেশ দিয়েছেন।

মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের অনুসারী কামাল হোসেন ২০২৩ সালে ওই নারীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলেন। পরে তাকে ভয় দেখিয়ে স্বামীকে তালাক দেওয়ান।

ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যানকে অব্যাহতি

এরপর কামাল ডোয়াইল বাজারে বাসা ভাড়া নিয়ে নারীকে থাকতে দেন। সেখানে দীর্ঘদিন ভুক্তভোগীকে ধর্ষণ করেন কামাল।

এদিকে ভুক্তভোগী কামালকে বিয়ের জন্য চাপ দিলে কামাল বিভিন্ন অজুহাত দেখাতে থাকেন। একপর্যায়ে কামাল জানান, তার আরও দুই স্ত্রী রয়েছে। তাই নতুন বিয়ে করা সম্ভব না।

এ ঘটনার পর ভুক্তভোগী চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের কাছে অভিযোগ করেন। এ সুযোগে চেয়ারম্যান গত ২২ জানুয়ারি গ্রামপুলিশের ওই নারী সদস্যকে একটি স্কুলে আসতে বলেন। সেখানে গেলে পঞ্চম তলার একটি কক্ষে নিয়ে তাকে ধর্ষণ করেন চেয়ারম্যান।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নৌকার পক্ষে কাজ করি। কিন্তু বিদ্রোহী প্রার্থীরা নির্বাচিত হয়ে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এসব মামলার কোনো সত্যতা এবং ভিত্তি নেই।

এদিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী জানান, কোর্টে মামলা দায়ের করা হয়েছে। আদালত সিআইডিকে তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন।


আরও খবর