অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

নওগাঁয় গৃহবধূ হত্যার আসামীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন



নওগাঁর ধামইরহাটে গৃহবধূ মহাসিনা আক্তার আয়না কে শ্বাসরোধে হত্যা মামলার পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। জানা গেছে শনিবার ভোর রাতে উপজেলার গোপীরামপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে ।

শনিবার দুপুরে র‍্যাবের মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য মতে,গ্রেপ্তারকৃত আসামী ধামুইরহাট উপজেলার গাংরা গ্রামের নজরুল ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন। 

এদিকে নিহত মহসিনা খাতুন একই উপজেলার বিহারীনগর গ্রামের নুরুল আমিন ওরফে এরশাদের স্ত্রী, একই জেলার পার্শ্ববর্তী দিবর খান্দাই গ্রামের সলিম উদ্দিনের মেয়ে। ১২ মার্চ সকালে স্বামীর বাড়ির পার্শ্বের একটি আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নিহত মহাসিনা আক্তার আয়নার চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামইরহাট থানায় শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী নরুল আমিন, সশুর, শাশুড়ী সহ চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ধামইরহাট থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন,র‌্যাবের পক্ষ থেকে মামলার পলাতক আসামী বিদ্যুৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনাগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।



আরও খবর