জয়পুরহাটে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ দিনাজপুরে পায়ের রগ কেটে স্বামীকে হত্যা সাবেক স্ত্রী পুলিশ হেফাজতে পরিবেশ রক্ষায় সোচ্চার সাতক্ষীরাবাসী সাতক্ষীরায় শ্যামনগরে ৩৩ লাখ টাকার ফেন্সিডিল জব্দ সাতক্ষীরায় শিক্ষক-শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথ ভুয়া ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা, স্বস্তি এলাকাবাসীর মধুপুরে গারো আদিবাসী শিক্ষার্থীদের মাঝে এআই ও সাইবার সিকিউরিটি সচেতনতামূলক প্রশিক্ষণের উদ্বোধন ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার - ৫ জাতীয় দৈনিক নতুন আশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক হলেন কচুয়ার সন্তান সাংবাদিক মোঃ আকাশ মিয়াজী বালু উত্তোলনের দায়ে দুইজনের কারাদণ্ড স্কুল ফিডিংয়ে তেতো ডিম, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক নতুন মামলায় কারামুক্তি আটকে গেল সেঁজুতির ক্ষেতলালে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে ষাটোর্ধ বৃদ্ধ গ্রেফতার জনবান্ধব বাজেট পেশ করায় শার্শার বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল লাখাইয়ে সাংবাদিক প্রোটন দাশগুপ্ত এর ২৭তম প্রয়ানদিবসে স্মরণ সভা। বারইয়ারহাটে উমরাহ প্রশিক্ষণ কর্মশালা এবি ব্যাংকের শ্রীমঙ্গলে কৃষিঋণ বিতরণ কৃষি জমি থেকে মাটি কেটে বিক্রি করায় এক ব্যক্তির ১ বছরের কারাদণ্ড আশাশুনিতে আমদানীকৃত ভারতীয় অবৈধ বাগদার ডিম জব্দ, মালিককে না পেয়ে ড্রাইভারকে জরিমানা। নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

ফসলের সাথে এ কেমন শত্রুতা

শশা খেতে কৃষক মোঃ তাজুল ইসলাম ভুট্টো, ছবি - দেশচিত্র।

ফসলের সাথে এ কেমন শত্রুতা, নিজ ১৬ শতাংশ জমিতে শশা রোপণ করেছিলেন কৃষক তাজুল ইসলাম (ভুট্টো)।

রাত পোহালেই জমি থেকে নতুন শশা তোলার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। কিন্তু আজ শনিবার ( ২৩ মার্চ) সকালে মাঠে গিয়ে তিনি দেখতে পান তার জমির সব শশা (প্রায় ৪০০ কেজি) রাতের আঁধারে কে যেনো তুলে নিয়ে গেছে। পরে তিনি বুঝতে পারেন গত দুই দিন আগে ৬ থেকে ৭ জন পোলাপান কৃষকের স্ত্রীর কাছে রাতের আঁধারে শশার গাছ উপরে তুলে দেওয়ার হুমকি দিয়ছিলেন হয়তোবা তারাই এমন জঘন্য কাজ করতে পারে। 

ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর কাচারী পাড়া গ্রামে। কৃষক মোঃ তাজুল ইসলাম (ভুট্টো) গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপির লক্ষীপুর কাচারী পাড়া গ্রামের মৃত মোঃ তসর উদ্দিনের ছেলে। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দায়ের করেননি ভুক্তভোগী কৃষক।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, গত দুই আড়াই মাস পূর্বে  তাজুল ইসলাম (ভুট্টো) নিজ ১৬ শতাংশ জমিতে শশা রোপণ করেন। ফলনও ভালোই ধরতে শুরু করেছিলো। মাত্র দুই এক তোলা দিয়েছে, আজ সকালে শশা তুলতে আসলে  এই ঘটনা দেখতে পায় কৃষক ভুট্টো মিয়া। তবে গত দুই দিন আগে ৬ থেকে ৭ জন পোলাপান ভুট্টোর স্ত্রীর কাছে রাতের আঁধারে শশার গাছ উপরে তুলে দেওয়ার হুমকি দিয়ছিলেন। কিন্তু হুমকি দাতা কাউকেই চিনতে পারেনি আমারা।

ভুক্তভোগী কৃষক মোঃ তাজুল ইসলাম (ভুট্টো) জানান, আজ ২৩ মার্চ শনিবার সকালে বাজারে নেওয়ার জন্য তিনটি বস্তা নিয়ে, জমিতে শশা তুলতে গেলে দেখতে পায় জমিতে একটা শশাও নেই, রাতের আঁধারে কে বা কারা এই কাজ করছে ভাবতে পারছি না। তবে গত দুই দিন আগে ৬ থেকে ৭ জন পোলাপান (কিশোর গ্যাং) আমার স্ত্রীর কাছে শশা চেয়েছিলেন না দেওয়ায় রাতের আঁধারে শশার গাছ উপরে তুলে দেওয়ার হুমকি দিয়ছিলেন। সম্ভবত তারা এ কাজ করতে পারে। প্রায় ৪০০ কেজির মত হবে, আমার এমন ক্ষতি করায়, এমন কাজের নিন্দা জানাচ্ছি। 

আরও খবর