‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ

এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিংয়ে সভাপতিত্ব করেন স্পিকার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 23-03-2024 05:00:09 pm

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ শনিবার সুইজারল্যান্ডে জেনেভাতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার 'এশিয়া প্যাসিফিক গ্রুপ মিটিং' এ সভাপতিত্ব করেন। 

সংগঠনের ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির ১ম দিন এ সভা অনুষ্ঠিত হয় বলে আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভার শুরুতেই স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উদ্বোধনী বক্তব্য দেন। এসময় সভার এজেন্ডাগুলো এবং অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ১৪৭তম আইপিইউ অ্যাসেম্বলির মিটিং মিনিটস গৃহীত হয়। 

পরবর্তীতে আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাসিফিক অঞ্চলের গ্রুপ মেম্বাররা আলোচনা করেন। এসময় এশিয়ান+৩ গ্রুপ মিটিংয়ের রিপোর্ট উপস্থাপিত হয়। 

এসময় আইপিইউ'র প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন ভাষণ দেন। 

এ সভায় ৬ষ্ঠ ওয়ার্ল্ড কনফারেন্স অব স্পিকার অব দ্য পার্লামেন্টের প্রিপারেটরি কমিটির নমিনেশন দেওয়া হয়। 

সভাতে এজেন্ডাভিত্তিক সকল সিদ্ধান্ত গৃহীত হয়। 

বিস্তারিত আলোচনার পর, ফিলিস্তিনের গাজাতে যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তলব সংক্রান্ত জরুরি আইটেম গৃহীত হয়।

এ সভায় আইপিইউ'র প্রেসিডেন্ট, আইপিইউ এক্সিকিউটিভ কমিটির এশিয়া প্যাশিফিক অঞ্চলের গ্রুপ মেম্বারসহ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি, শফিকুল ইসলাম এমপি, মাহবুব উর রহমান এমপি, শাহাদারা মান্নান এমপি, নীলুফার আনজুম এমপি, এইচ এম বদিউজ্জামান এমপি, মো: মুজিবুল হক এমপি, আখতারুজ্জামান এমপি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।  

আরও খবর