ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময়

দেশকে ভালোবেসে যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সুমন!

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-03-2024 06:42:20 am

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য পাওয়া গ্রিনকার্ড ফিরিয়ে দিচ্ছেন সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। বলেছেন, জন্ম-মৃত্যু সব এলাকার মানুষের সঙ্গেই বাধা তার। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যুক্তরাষ্ট্র সফরে গেছেন ব্যারিস্টার সুমন। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) তার সম্মানে এক ইফতার মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি কমিউনিটি। ওই পার্টিতে উপস্থিত হয়েই এসব কথা বলেন ব্যারিস্টার সুমন। এসময় যেকোনো অন্যায়, অবিচার, অসঙ্গতির বিরুদ্ধে তার লড়াই আগের মতোই অব্যাহত থাকবে বলেও বার্তা দেন এ সাংসদ। ইফতারের আগে প্রবাসীদের উদ্দেশে বক্তব্য দেন সুমন। জানান, এ দফায় তার যুক্তরাষ্ট্রে যাওয়ার উদ্দেশ্য দেশটির গ্রিনকার্ড ফিরিয়ে দেয়া। জনপ্রতিনিধিদের অন্য কোনো দেশে ‘সেকেন্ড হোম’ কিংবা ‘সেইফ এক্সিট’ নেয়ার সুযোগ নেই বলেও জানান স্পষ্টবাদী হিসেবে পরিচিত এ নেতা। এদিন ব্যারিস্টার সুমন দৃঢ়তার সঙ্গে বলেন, অন্যায়-অবিচার কিংবা কোনো অসঙ্গতি দেখলে আগের মতোই প্রতিবাদ চালিয়ে যাবেন তিনি। সংসদেও তুলে ধরবেন নিজের অবস্থান। ওই ইফতার পার্টিতে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ এন মজুমদার, নূরুল আজিমসহ আরও অনেকে।

Tag
আরও খবর

deshchitro-6ace682e452a7-131026111942.webp
কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন

১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে